বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

বীর মুক্তিযোদ্ধা মীর হোসেন তালুকদার (মাস্টার)-এর ইন্তেকাল: শোক ও শ্রদ্ধাঞ্জলি

  • নিজেস্ব প্রতিবেদকঃ

প্রজন্ম ২৬ মার্চের সাবেক কেন্দ্রীয় সভাপতি আমিরুল মোমেনীন তালুকদার-এর শ্রদ্ধেয় পিতা, বীর মুক্তিযোদ্ধা মীর হোসেন তালুকদার (মাস্টার) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত ১৭ মে রাত ৯টায় রাজধানীর জাতীয় কিডনি ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি কুমিল্লা জেলার লাকসাম উপজেলার (বর্তমান লালমাই থানা) দৌশারি চৌ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ৩ পুত্র, ২ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা মীর হোসেন তালুকদার (মাস্টার) মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানী কর্তৃক বিশেষ সম্মাননায় ভূষিত হন। তিনি ছিলেন সততা, নিষ্ঠা, নিরপেক্ষতা ও দূরদর্শিতার এক উজ্জ্বল প্রতীক।
বাংলার কৃষ্টি-সংস্কৃতি, ইসলাম, মানবতা ও শিক্ষা বিস্তারে তিনি আজীবন নিবেদিত ছিলেন। সমাজ সংস্কারক হিসেবে বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হিসেবে তিনি স্থানীয় ও জাতীয় পর্যায়ে রেখে গেছেন অনন্য অবদান ও স্থায়ী কীর্তি। মানবকল্যাণে তাঁর জীবন ছিল এক আলোকিত ও অনুকরণীয় অধ্যায়।
শেষ বিদায়ের মুহূর্তেও তিনি নিজ গ্রামসহ কুমিল্লা জেলা ও দেশের বিভিন্ন প্রান্তের মানুষের অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হন। তাঁর প্রতিষ্ঠিত শাসনপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে গত ১৮ মে বিকাল ৩টায় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ পরিচালনা করেন মরহুমের মেজো পুত্র, প্রজন্ম ২৬ মার্চের সাবেক কেন্দ্রীয় সভাপতি আমিরুল মোমেনীন তালুকদার।
জানাজায় দেশের বিভিন্ন স্থান থেকে আগত রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। পরে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
একজন মহান মানুষের প্রয়াণ ঘটলেও তাঁর কর্ম, আদর্শ ও অবদান চিরকাল মানুষের হৃদয়ে অম্লান হয়ে থাকবে।
আল্লাহ তা’আলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন—আমিন।
উল্লেখ্য: মরহুম ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব, ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সম্পাদক, রেক্টর, কবি ম. আ. ন. শহিদুল্লাহ সাহিত্যরত্ন-এর জামাতা এবং বাংলাদেশ সুশীল ফোরামের সাধারণ সম্পাদক ডা. আল হাসান মোবারক-এর ভগ্নিপতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *