শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

শিরোনামঃ
শরণখোলায় হাসপাতালের ওয়াশরুমে নার্সের রহস্যজনক মৃত্যু চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার। খুলনায় মা ও গৃহিণীদের নিয়ে মিডিয়া ও তথ্য সাক্ষরতা কর্মশালা অনুষ্ঠিত চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৫ আসামী গ্রেফতার। গোয়ালন্দ স্বাস্থ্য কমপ্লেক্সে টিকিটের নামে রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় শরণখোলা বিএনপি হারিয়েছে একজন প্রবীণ রাজনীতিবিদ ও মহান স্বাধীনতা হারিয়েছে একজন বীরযোদ্ধা। চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেফতার। চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন সভায় সভাপতিত্ব করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি। বাগেরহাট জেলার দুই রত্ন এক ফ্রেমে

শরণখোলায় হাসপাতালের ওয়াশরুমে নার্সের রহস্যজনক মৃত্যু

 

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের শরণখোলায় একটি বেসরকারি হাসপাতালের ওয়াশরুম থেকে হাসিনা খানম রিক্তা (৩৪) নামে এক নার্সের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার রায়েন্দা পাঁচরাস্তা মোড়ে অবস্থিত গ্রামীণ জেনারেল হাসপাতালের ওয়াশরুম থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হাসিনা খানম রিক্তা নড়াইল জেলার বাসিন্দা। তিনি শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ি এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের (৩০) স্ত্রী। দীর্ঘদিন ধরে তিনি রায়েন্দা এলাকায় বসবাস করে গ্রামীণ জেনারেল হাসপাতালে নন-ডিপ্লোমা নার্স হিসেবে কর্মরত ছিলেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে দায়িত্ব পালনকালে হাসিনা খানম হাসপাতালের ওয়াশরুমে প্রবেশ করেন। অনেক সময় পেরিয়ে গেলেও তিনি বাইরে না আসায় এবং ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় সহকর্মীদের সন্দেহ হয়। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী জসিম উদ্দিন জানান, হাসিনা খানম দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন। তবে কর্মস্থলের ওয়াশরুমে তার আকস্মিক মৃত্যু ঘিরে সহকর্মী ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহের ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।”

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে কোনো ধরনের অনুমান না করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *