শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:০১ অপরাহ্ন

শিরোনামঃ
মোড়েলগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় সাবেক আহ্বায়ক আবু সালেহ খান বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন – শহিদুল ইসলাম সোহাগ ক্যাম্প ন্যু-তে মহাকাব্যিক সমীকরণ: চিরশত্রুকে হারিয়েই কি শিরোপার রাজতিলক পরবে বার্সেলোনা? মা- এক অক্ষরের অনন্ত আশ্রয় একটি দেওয়াল, একটি সিদ্বান্ত স্বপ্ন ভেঙে দিলো শতাধিক পরিবারের। শরণখোলায় ভিজিএফ চাল বিতরণে অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন কার্ড ধারী জেলেরা। রাজশাহীতে ১০০০ পিচ ইয়াবা সহ যুবক গ্রেফতার আন্তর্জাতিক মে দিবসে মোরেলগঞ্জে শ্রমিক দলের উদ্যোগে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা মিরপুর রিয়েল এস্টেট ফোরামের পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের সকল সংসদ সদস্যকে অভিনন্দন।

সাতক্ষীরায় বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা সম্পন্ন

আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা:

“সেবার ব্রতে চাকরি” এই শ্লোগানে ১৮ই ফেব্রুয়ারী ২০২৪ খ্রিষ্টাব্দ রোজ রবিবার সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সংক্রান্ত তৃতীয় দিনের কার্যক্রম Physical Endurance Test (PET)- এর প্রথম ইভেন্ট ১৬০০ মিটার(পুরুষ) / ১০০০ মিটার(নারী) দৌড়, দ্বিতীয় ইভেন্ট ড্রাগিং এবং তৃতীয় ইভেন্ট রোপ ক্লাইম্বিং প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
সাতক্ষীরা জেলার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী উপস্থিত থেকে নিয়োগ কার্যক্রম পরিচালনা করেন।
এসময় নিয়োগ বোর্ডের সদস্য নুর-ই-আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), যশোর। মীর আবিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ঝিনাইদহ সার্কেল), ঝিনাইদহ। পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক মনোনীত শফিকুল ইসলাম, পুলিশ সুপার, এমআরটি পুলিশ, ঢাকা ও মোহাম্মদ রেজা সরোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা উপস্থিত ছিলেন। নিয়োগ বোর্ডে সহযোগিতা করেন পুলিশ হাসপাতাল সাতক্ষীরার মেডিকেল অফিসার ডা: মোঃ সুমন হোসেন এবং ডাঃ ফাতেমা ফারহানা।
প্রার্থীদের তৃতীয় দিনের সকল ইভেন্টের কার্যক্রম শেষে সাতক্ষীরার পুলিশ সুপার, তৃতীয় দিনে নির্বাচিত প্রার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং নিয়োগ সংক্রান্ত কার্যক্রম স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা হবে বলে আবারো অঙ্গিকার ব্যক্ত করেন। সেই সাথে কেউ যেন প্রতারণার ফাঁদে পা দিয়ে আর্থিক লেনদেন না করে সে বিষয়ে সতর্ক করেন। তিনি আরো বলেন, কোনরকম আর্থিক লেনদেন কিংবা অন্য কোন উপায়ে এই চাকরি পাওয়ার কোন সুযোগ নেই, চাকরি হবে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে।
আগামী ০৬/০৩/২০২৪খ্রিঃ লিখিত পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়ে অংশগ্রহণের জন্য উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত সময় উপস্থিত থাকার নির্দেশনা প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *