মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

শরণখোলায় প্রতিবেশীকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হয়ে রক্তাক্ত জখম হলেন সাইফুল নামের এক যুবক

 

মোঃ শাহীন হাওলাদার

প্রতিবেশীকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হয়ে রক্তাক্ত যখম হয়েছেন শরণখোলা উপজেলার ৩ নং রায়েন্দা ইউনিয়নের জিলবুনিয়া গ্রামের যুবক সাইফুল ইসলাম।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি ) দুপুরে শরণখোলা উপজেলার ৩ নং রায়েন্দা ইউনিয়নের জিলবুনিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত সাইফুল ইসলাম ওই গ্রামের আলতাফ হাওলাদারের ছেলে
স্থানীয়রা জানায়, আব্দুল মজিদ ও কালাম খলিফা দুই পরিবারের মধ্যে ঘর উত্তলনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এমতাবস্থায় বুধবার রাতে আব্দুল মজিদ হাওলাদার ও তার স্ত্রী জামিলা বেগমকে এলোপাতারি কুপিয়ে জখম করে কালাম খলিফা তার ছেলে তরিকুল, রফিকুল ও স্ত্রী ফজিলা বেগমসহ সঙ্গীও লোকজন।
পরে তাদের সবাইকে বাঁচাতে গেলে সাইফুল ও তার পরিবারের লোকজনের সাথে তর্ক হয় কালাম খলিফার ছেলেদের সাথে। তারা দাবি করেন প্রতিপক্ষের হামলায় তাদের বাবা ও মা আহত হয়েছেন । এর জেরে আজ দুপুরে জুম্মার নামাজ আদায় করতে মসজিদে রওনা হন সাইফুল ইসলাম ও প্রতিবেশী মোঃ ফাহিম খান এ সময় পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা তরিকুল, রফিকুল ও তাদের দুলাভাই দা,লাঠি ও ছোড়া দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে সাইফুলকে রক্তাক্ত জখম করে তারা।
সাইফুল ও সাথে থাকা ফাহিমের চিৎকার শুনে এলাবাসি সাইফুলকে উদ্ধার করতে এগিয়ে আসলে হামলাকারীরা তাকে মুমূর্ষ অবস্থায় ফেলে পালিয়ে যায় এরপর স্থানীয় লোকজন তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে । কর্তব্যরত চিকিৎসক সাইফুলের শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেলে প্রেরণ করেন।
এ ব্যপারে শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম কামরুজ্জামান বলেন, ঘটনা জানার পর পরই পুলিশ প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে।হামলাকারীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *