মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
এস.এম.জাকির
চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ
চট্টগ্রাম চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আবদুর শুক্কুরের পিতা, বিশিষ্ট সমাজসেবক, আনু মিয়া (৮৮) গতকাল ১ মার্চ ভোর রাতে বার্ধক্য জনিত কারণে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ….. রাজেউন)। তিনি স্ত্রী, ৬ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গতকাল ১ মার্চ বিকাল ৩ টায় কাঞ্চননগর শাহ সূফি দরবার মাঠে নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শোক: মরহুমের মৃত্যুতে উপজেলা আ’লীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, জেসিকা গ্রুপের চেয়ারম্যান জসিম উদ্দীন আহমেদ, নারী-শিশু আদালতের বিশেষ পিপি এড. নজরুল ইসলাম, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. এরশাদসহ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।