মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
খান জাহান আলী মাজারের দীঘিতে ৮ বছরের শিশুকে টেনে নিল কুমির আজ থেকে সুন্দরবনে সব ধরনের প্রবেশে নিষেধাজ্ঞা শুরু বিএনপি নেতার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমেছে শরণখোলা উপজেলার সর্বস্তরে। আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা সেই অ্যালবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এবারের ঈদে কোরবানি হচ্ছে না। পল্লবীতে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ক্রিয়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ। ৫ই আগস্টের হত্যা মামলার আসামি আওয়ামীলীগ নেত্রী ও বিএনপি নেতার মিলেমিশে পরকীয়া। মিরপুরে পুলিশকে লক্ষ্য করে হামলা, মামলা হলো বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অনলাইনে মানুষকে ইতিবাচক বিষয়ের প্রতি অনুপ্রাণিত করতে হবে: উপ-পরিচালক আরিফুল ইসলাম খুলনা প্রতিনিধি, সুন্দরবনের কুখ্যাত‘ছোট সুমন বাহিনী’র প্রধানসহ ৭ দস্যুর আত্মসমর্পণ বীর মুক্তিযোদ্ধা মীর হোসেন তালুকদার (মাস্টার)-এর ইন্তেকাল: শোক ও শ্রদ্ধাঞ্জলি

খান জাহান আলী মাজারের দীঘিতে ৮ বছরের শিশুকে টেনে নিল কুমির

 

আবু রায়হান, স্টাফ রিপোর্টার-

বাগেরহাটের হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজারসংলগ্ন দীঘিতে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। ৮ বছর বয়সী এক শিশু ফাতেমা পা পিছলে বা গোসল করতে নেমে গেলে তাকে কুমির টেনে পানির গভীরে নিয়ে যায়। এতে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার (১ জুন) রাত আনুমানিক ৮টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে উদ্ধার চেষ্টা শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরাও উদ্ধার অভিযানে যোগ দেন। তবে রাত ১০টা পর্যন্ত শিশুটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ফাতেমা মায়ের সঙ্গে মাজার এলাকায় থাকতো। তার মা মানসিক ভারসাম্যহীন। প্রতিদিনের মতো ওই দিনও শিশুটি পানির কাছে গেলে হঠাৎ করে কুমিরটি তাকে টেনে নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

মাজারের খাদেম ফকির তরিকুল ইসলাম বলেন, “মেয়েটির নাম ফাতেমা। সে গোসল করতে নেমেছিল। হঠাৎ কুমিরটি তাকে টেনে পানিতে নিয়ে যায়। কয়েক সেকেন্ডের মধ্যেই সে অদৃশ্য হয়ে যায়। আমরা দ্রুত সবাই মিলে উদ্ধার চেষ্টা চালাচ্ছি।”

এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল এখনো অভিযান চালিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *