রবিবার, ২৪ মে ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সাভার প্রতিনিধিঃ
রাজধানী মিরপুরের রূপনগর থানা ৭ নং ওয়ার্ড যুব মহিলা লীগের সভাপতি মোছাঃ দোলন আক্তার এর সাথে পরকীয়ায় জড়িয়েছেন রূপনগর থানা ৭ নং আঞ্চলিক ওয়ার্ড বিএনপি’র নেতা ওয়াহিদ আকন।
বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। লোকমুখে বিনোদনের অংশ হিসেবে জনসাধারণ শিরোনাম করেছে আওয়ামীলীগ ও বিএনপি মিলেমিশ পরকীয়া।
যুব মহিলা লীগ নেত্রী দোলন আক্তার ৫ই আগস্ট এর হত্যা মামলার আসামি বলে জানাগেছে।
হাসিনা পতনের পরে দোলনা আক্তার এখন পর্যন্ত আত্মগোপনে রয়েছে এই সুবাদে বিএনপি নেতা ওয়াহিদ আকন সহযোগিতার আশ্বাস দিয়ে স্বামী স্ত্রী পরিচয় সাভার উপজেলার বিরুলীয়া ইউনিয়নের আকরাইন এলাকায় দীর্ঘদিন যাবত বসবাস করছেন।
ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য আকরাইন এলাকায় অনুসন্ধান করলে স্বামী স্ত্রী পরিচয় বসবাস করার সত্যতা মিলেছে। কিন্তু এই রিপোর্ট লেখা পর্যন্ত তাহারা স্বামী স্ত্রীর পরিচয়ের কোন প্রমাণ দিতে পারেননি।ওয়াহিদ আকনের এর কাছে জানতে চাইলে তিনি বিবাহ করেননি বলে জানিয়েছেন।
যুব মহিলা লীগ নেত্রী দোলনা আক্তার রূপনগর এলাকার স্থানীয় বাসিন্দা হওয়ার সুবাদে আওয়ামী লীগের ১৫ বছরে ক্ষমতার দাপট দেখিয়েছেন বলে অভিযোগ রয়েছে। দোলনের মামা হাজী হারুন রূপনগর পল্লবী মিরপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী ক্রসফায়ারে নিহত আল-আমিন শিকদারের ডান হাত বলে পরিচিত ছিলো এবং আলামিন শিকদার ক্রসফায়ারের পরে হাজী হারুন এর কাছ থেকে একে ফরটিসেভেন আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছিল
৫ ই আগস্ট এর পর থেকে এই হাজী হারুন পলাতক রয়েছে।