রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

শিরোনামঃ
রাবিতে উদ্বৃত্ত টাকা ফেরত দিলো ভিপি রাজধানীর মিরপুর-১১ তে নিয়মবহির্ভূতভাবে ৬ তলা ভবন নির্মাণ, রাজউকের রহস্যজনক নিরবতা ….. ……….  একটি শোক সংবাদঃ.,..,………….  জেলা ছাত্রদলের নেতা শাহরিয়ার নিয়াজের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসিম উদ্দীন আহমেদ এমপি আব্দুল আজিজ মাধ্যমিক বিদ্যালয়ে বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত চকরিয়ার জীবন বলি চ্যাম্পিয়ন চন্দনাইশ বরকলে শতবর্ষের বিশ্ব পুকুরের বলি খেলায় কানায় কানায় পরিপূর্ণ মাঠ নারী সাংবাদিককে হেনস্তার আলোচিত ঘটনায় রাজউকের ইমারত পরিদর্শক গ্রেপ্তার। দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা

খুবির ভর্তি পরীক্ষায় আসন প্রতি লড়বেন ৯৭ জন 

 

খুবি প্রতিনিধি 

খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে। ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে A ইউনিটের (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা) স্কুলের ও B ইউনিটের (জীববিজ্ঞান) স্কুলের ভর্তি পরীক্ষা এবং ১৯ তারিখ অনুষ্ঠিত হবে C ইউনিট: কলা ও মানবিক স্কুল, সামাজিক বিজ্ঞান স্কুল, আইন স্কুল, শিক্ষা স্কুল এবং চারুকলা স্কুলের ও D ইউনিট: ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিসিপ্লিনসমূহ ভর্তি পরীক্ষা। ১১১২ টি আসনের বিপরীতে এবার মোট আবেদন জমা পড়েছে ১০৮২৬৬জনের, যেখানে প্রতি আসনের জন্য প্রতিযোগিতা করছে গড়ে ৯৭ জন ভর্তিচ্ছু। এবারের ভর্তি যুদ্ধে ‘এ’ ইউনিটে আবেদন পড়েছে ৩৮,৯৬১টি, ‘বি’ ইউনিটে ২৮,৯৬৮টি, ‘সি’ ইউনিটে ৩৬,৭৩৬টি এবং ‘ডি’ ইউনিটে ৩৬০৩টি আবেদন।

এবার চারটি বিভাগীয় শহর ঢাকা, খুলনা, রাজশাহী ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। এবারই প্রথম চট্টগ্রামে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *