মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যা করে বাবার আত্মসমর্পণ

আবু রায়হান (স্টাফ রিপোর্টার), দৈনিক নাগরিক সংবাদঃ

গাজীপুরের কালীগঞ্জে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীসহ পরিবারের লোকজন। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে ঘুমন্ত ছেলেকে খুন করলেন বাবা। পরে বাবা নিজেই পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করেন।

 

বুধবার সকাল ৮টার দিকে উপজেলার জামালপুর পূর্বপাড়া আব্দুর রশীদ বাগমারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত প্রবাস ফেরত মাদকাসক্ত কাউসার বাগমার (২৪) আব্দুর রশিদ বাগমারের ছেলে।

 

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মাদকাসক্ত কাউছার নেশার টাকার জন্য প্রতিনিয়তই তার মা-বাবার সঙ্গে ঝগড়া ও মারধর করতেন। এ নিয়ে এলাকার স্থানীয় মেম্বার চেয়ারম্যানসহ একাধিক সালিশ-দরবার করেও ছেলেকে মানুষ করতে পারেনি তার পরিবারের লোকজন। অবশেষে কুঠার দিয়ে কুপিয়ে ঘুমন্ত ছেলেকে হত্যা করে পুলিশের হাতে আত্মসমর্পণ করেন বাবা।

 

নিহত কাউসারের মা মোসলেমা বেগম জানান, কাউসার জুয়া খেলাসহ মাদকাসক্ত ছিল। জুয়া ও নেশার টাকার জন্য সে প্রায়ই বাড়িতে ঝগড়া, ভাঙচুর করাসহ আমাদের মারধর করে বাড়ি থেকে বের করে দিত।

 

তিনি আরও বলেন, জমি বিক্রি করে নেশা করার টাকার জন্য তার বাবাকে প্রায়ই চাপ সৃষ্টি করত। বুধবার ভোরেও নেশার টাকার জন্য ২ গণ্ডা জমি বিক্রি করে টাকা দিতে চাপ প্রয়োগ করে সে। তার চাহিদা মাফিক টাকা দিতে রাজি না হওয়ায় আমাকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেয়। পরে বিষয়টি তার বাবা জানতে পেরে ক্ষোভে ঘুমন্ত ছেলেকে কুঠার দিয়ে কুপিয়ে হত্যা করে।

 

নিহতের বড় ভাই আশরাফুল জানান, আমার ভাই কাউসার সারারাত বাড়ির বাইরে থাকত ও মাদক সেবন করত। মাদকের জন্য প্রায়ই মায়ের কাছ থেকে টাকা চাইত। মা টাকা না দিলে ভাঙচুর করত ও মাকে মারধর করত। গত রাতেও সে বাহিরেই ছিল। সকালে বাড়িতে এসে মাকে টাকার জন্য গালিগালাজ করে ও মেরে বাড়ি থেকে বের করে দেয়। মা কাঁদতে কাঁদতে বাবাকে ঘটনাটি বলে বাড়ি ছেড়ে চলে যান। তার কিছুক্ষণ পর বাবা রাগ করে কুড়াল দিয়ে কুপিয়ে কাউসারকে হত্যা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *