বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

ঠাকুরগাঁওয়ে নিজের ক্রয়কৃত জমিতে কাঁচাবাড়ি রয়েছে, পাকা বাড়ি নির্মাণ কাজে বাধা দেয় তাদের বিরুদ্ধে অভিযোগ 

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর জামুরীপাড়ায় নিজের ক্রয়কৃত জমিতে কাঁচা বাড়ি রয়েছে, পাকা বাড়ি নির্মাণ কাজে বাধা দেয় ও ভোগ দখলে থাকা জমি থেকে উচ্ছেদ ও প্রাণ নাশের হুমকির অভিযোগ উঠেছে।

 

এ ঘটনায় ঐ গ্রামের মো: ফাইম সরকার (৪৫) বাদী হয়ে ১৮ আগষ্ট রোববার ঠাকুরগাঁও সদর থানায় একটি লিখিত অভযোগ দায়ের করেন। লিখিত অভিযোগে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর জামুরীপাড়ার মৃত তারাজ উদ্দীনের ছেলে মো: ফাইম সরকার ২০০৮ সালের ২৪ নভেম্বর ১১১৫৮ নং — কবলা মুলে একটি জমি কিনে কিছু অংশে বাড়ি ও অন্য অংশে গাছপালা লাগিয়ে ১২ — ১৩ বছর ধরে ভোগ দখল করে আসছিলেন।

 

এ অবস্থায় গত ৫ মার্চ বিকেলে ঐ গ্রামের মৃত থতিব উদ্দিীনের ছেলে মো: এনামুল হক (৫৫) সহ একদল দুবৃত্ত বাড়ি মেরামতে বাধা প্রদান করে গালিগালাজ করে। পরে এ নিয়ে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নিয়ে একাধিকবার সার্ভেয়ার–আমিন এনে সীমানা তথা বসত বাড়ির সীমানা সঠিক–নির্ধারণ করার চেষ্টা করা হয়, এতেও কোন কাজ হয় না। পরে গত ১৮ আগষ্ট রোববার পুনরায় উল্লেখিত জমিতে সীমানা প্রাচীর দেওয়ার উদ্দেশ্যে মিস্ত্রি নেন, ফাইম (০১৭২২-৪৯১৯৮৩)। কিন্তু মো: এনামুল হক সহ অন্যরা পুনরায় দেশীয় অস্ত্র-স্বস্ত্রে সজ্জিত হয়ে প্রাচীর নির্মাণে বাধা প্রদান করে।

 

এ সময় বিবাদীরা ফাইমকে হত্যার হুমকী প্রদর্শন করে বলে, অভিযোগে উল্লেখ করা হয়। অভিযোগে বিবাদীরা হলেন– ঐ গ্রামের মৃত থতিব উদ্দীনের ছেলে মো: এনামুল হক (৫৫), মৃত শামসুল হকের ছেলে মো: সামাদ ওরফে বাবু (৪৫), মো: মাহাবুব আলম (৪২), মো: সাদ্দাম হোসেন (৩৫), মো: পলাশের স্ত্রী মোছা: আঞ্জুমান বেগম (৩৫) সহ অজ্ঞাতনামা ৫/৬ জন। তাই ভক্ত ভোগির অভিযোগ প্রশাসনের কাছে আমার ও পরিবারের নিরাপত্তা সহ সঠিক তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *