বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

ঠাকুরগাঁওয়ে নেশাজাতীয় দ্রব্যসহ আটক- ১ জন

মোঃ মজিবর রহমান শেখ,

ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় দ্রব্য সহ রাবিনুর রহমান (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ১৮ মার্চ সোমবার ঠাকুরগাঁও পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এর আগে ১৭ মার্চ রোববার রাত ১টার দিকে বালিয়াডাঙ্গী পুলিশ পাড়িয়া নিটল ডোবা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
পুলিশ সুপার জানান, পাড়িয়া নিটলডোবা এলাকায় অভিযান চালিয়ে রাবিনুর রহমানের বাড়ি তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় নেশা জাতীয় দ্রব্য জব্দ করা হয়। এ সব মাদকের মধ্যে রয়েছে এ্যাম্পুল ইনজেকশন, ট্যাপেন্টাডল ট্যাবলেট, দিলখুশ ট্যাবলেট, নিউরোবিওন ইনজেকশন ও ডেক্স মেথাসন ট্যাবলেট। পুলিশ সুপার আরও জানান, আটক রাবিনুর সহ তাঁর সহযোগীরা মিলে ভারত থেকে চোরাই পথে মাদক বিক্রির জন্য দেশে নিয়ে আসত। এর মধ্যে ভারত দিয়ে চোরাই পথে আসা দিলখুশ নামে নতুন মাদকটি ঠাকুরগাঁও জেলায় এ প্রথম পুলিশের হাতে জব্দ করা হয়। আটক ব্যক্তির কাছে মাদক ছাড়াও ভারতীয় রুপি ও বাংলাদেশি মাদক বিক্রির টাকা জব্দ করা হয়। পরে তাঁর বিরুদ্ধে নেশাজাতীয় দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ, বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *