বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ওয়ান চাইল্ড ওয়ান ট্রি বৃক্ষরোপন ২০২৬ ইং আমাদের প্রত্যয়, শিশুশ্রম আর নয়’! শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক: রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর। ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ। চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ। চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল। চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন। চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ।

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ১৬ বছরের মেয়েকে অপহরণ, গ্রেফতার-২

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ২ নং — চারোল ইউনিয়নের বাঁশগাড়া গ্রামের আজিজুল ইসলাম এর নাতিনী (১৬) বছরের মেয়ে আফছানা আক্তার মিমিকে অপহরণের অভিযোগ উঠেছে, এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানায় মামলা করেছেন।

এলাকাবাসী ও মামলা সূত্রে জানা যায়, মোছাঃ আফছানা আক্তার মিমি(১৬), স্থানীয় পশ্চিম বাঁশগাড়া স্কুলে দশম শ্রেণিতে লেখাপড়া করে। সুযোগ বুঝে একই এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে দুলাল হোসেন (২৮) ও ঠাকুরগাঁও সদর থানার পিতা মানিক এর ছেলে আব্দুর রশিদ ( ২৫), । ২৯ জুন শনিবার আফছানা আক্তার মিমি সন্ধ্যা , ৬ ঘটিকার সময় প্রাইভেট পরে বাসা ফেরার পথে অটোরিকশা যোগে আফছানা আক্তার মিমিকে দুলাল হোসেন, ও আব্দুর রশিদ এই দুজনে অপহরণ করে নিয়ে যায়। পরে আজিজুল ইসলাম স্থানীয় লোকজন সাথে আলোচনা করে নাতিনীকে ফিরে পেতে থানায় মামলা দায়ের করার পরামর্শ দেন স্থানীয়রা । পরে আজিজুল ইসলাম বালিয়াডাঙ্গী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন ।

মামলা সূত্রে জানা যায়,বালিয়াডাঙ্গী থানার পুলিশ অভিযান চালিয়ে আফছানা আক্তার মিমিকে অপহরণ কারী দুলাল হোসেন ও আব্দুর রশিদকে ঠাকুরগাঁও সদর থেকে গ্ৰেফতার করে পুলিশ ।

এ বিষয়ে জানতে চাইলে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির জানান, অপহরণ এর একটি মামলা হয়েছে অপহরণ এর সাথে জড়িত থাকায় দুই জনকে গ্রেফতার ও করা হয়েছে । গ্রেফতার কৃত আসামিদের বিজ্ঞ আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *