শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
জাকারিয়া হোসাইন
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ
ইভলভ প্রকল্প-সিএনআরএস এর আয়োজনে দুইদিন ব্যাপী, আয়োজিত প্রশিক্ষণের আজ প্রথম দিন। স্থান অগ্রদূত ফাউন্ডেশন, রায়েন্দা বাজার, শরণখোলা, বাগেরহাট। প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রশিক্ষক জনাব, মোঃ মিলন চৌধুরী, প্রকল্প সমন্বয়কারী, সিএনআরএস ইভলভ প্রকল্প। বহিসেবে উপস্থিত ছিলেন, জনাব, মোঃ আজহারুল হক, মাঠ কর্মকর্তা, সিএনআরএস ইভলভ প্রকল্প।
উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সিও,সিএসও সদস্য, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক সহ ২৫ জন প্রশিক্ষণার্থী।
প্রশিক্ষক মহোদয়, আলোচনা করেন সমস্যা সমাধানের প্রমাণ সংগ্রহ, ও তাহার উপস্থাপনের পদ্ধতি বিষয়ে দক্ষতা অর্জন সম্পর্কে এবং নীতি নির্ধারকদের নিকট প্রমাণ ভিত্তিক অ্যাডভোকেট পরিচালনার প্রক্রিয়া ব্যাখ্যা করা।
প্রথম দিনের আলোচনা শেষ হলে প্রশিক্ষক মহোদয়, সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্ত করেন।