সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
জাকারিয়া হোসাইন
শরণখোলা বাগেরহাট
পূর্ব সুন্দরবন মোংলা চাঁদপাই রেঞ্জের জয়মনি, বৌদ্ধমারী, শর্কির খাল সংলগ্ন বনের অদুরে চোরা শিকারীদের পাতা হরিণের ফাঁদে গতকাল আটকা পড়ে একটি রয়েল বেঙ্গল টাইগার। খবর পেয়ে ওয়াইল্ড টিম প্রতিনিধি মোঃ আলম হাওলাদার গতকাল দুপুরের পর এ খবর পেয়ে সত্যতা যাচাইয়ের জন্য সুন্দরবনের বন ও বন্যপ্রাণী নিয়ে কাজ করা ভিটিআরটি সিপিজি ও ওয়াইল্ড টিমের সদস্যরা সেখানে গিয়ে নিশ্চিত হয়ে বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীদেরকে বিষয়টিকে জানানো হয়। খবর পেয়ে তারা পূর্ব সুন্দরবনের শর্কির খাল সংলগ্ন বনের অভ্যন্তরে চোরা শিকারীদের পাতা হরিণ শিকারের ফাঁদে আটকে পড়েছে একটি রয়েল বেঙ্গল টাইগার দেখতে পান।
সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক দ্বীপন চন্দ্র ঘটনাস্থলে গিয়ে দেখতে পান ফাঁদে একটি বাঘ আটকে রয়েছে। তিনি আটক বাঘ দেখতে পেয়ে বন বিভাগ তথা বন ও বন্যপ্রাণী নিয়ে কাজ করা সকল স্বেচ্ছাসেবক দলের সদস্যদের দিয়ে এলাকাটি ঘেরাও করে রেখেছেন শার্কির খাল পাড় এলাকা। যাহাতে কোন লোকজন সেখানে যেতে না পারে। তিনি বলেন, খাল পাড় থেকে আধা কিলোমিটার বনের ভিতরে বাঘটি ফাঁদে আটকে রয়েছে।
আজ রোববার বাঘটি উদ্ধারের জন্য ঢাকা থেকে বনবিভাগের একজন ভেটেরিনারি সার্জন আনা হয়েছে। বাঘটিকে অচেতন করার উদ্দেশ্যে কীটনাশক ব্যবহারের মাধ্যমে বাঘ উদ্ধার কার্যক্রম শুরু করা হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাঘটিকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠিয়ে দেওয়া হয়েছে।