মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

বিজিবির আহবানে অধিনায়ক পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

 

মোঃ আব্দুস সালাম খাঁন।।

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর ঝাউরানী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৯১২/৩ এস হতে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উঃ ঝাউরানী নামক স্থানে মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ সকাল ১১ টা নাগাদ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সমন্বয় সভা (CO-ORDINATION MEETING) অনুষ্ঠিত হয়। উক্ত মিটিং এ বিজিবির ৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ১৫ অধিনায়ক লেঃ কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ, পিএসসি এবং প্রতিপক্ষ বিএসএফ এর ৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ৭৫ ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট (টুআইসি) শ্রী দরবোরা শিং (DARBARA SINGH)।

উক্ত মিটিং এ উভয় কমান্ডার কুশলাদী বিনিময় করেছে। এসময় বিএসএফ কর্তৃক বাংলাদেশী নাগরিকের উপড় গুলি বর্ষন, ককটেল নিক্ষেপের মাধ্যমে আহত ও নিহত না করা, মাদক চোরাচালান প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ, অবৈধভাবে সীমান্ত অতিক্রম অনুপ্রবেশ রোধ, বাৎসরিক যৌথ পিলার চেকিং এবং পিলার মেরামত করা, বিজিবি-বিএসএফ ভলিবল খেলার আয়োজনসহ সীমান্তের বিভিন্ন বিষয়ে আলোচনা এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণে উভয় কমান্ডার একমত পোষণ করেছে। অত্যন্ত সুন্দর এবং শান্তিপূর্ণভাবে বিষায়োক্ত মিটিং সমাপ্ত করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *