রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর। ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ। চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ। চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল। চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন। চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ। বাগেরহাট পিটিআইতে শিক্ষকদের প্রতীকী প্রতিবাদ সভা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সরোয়ার হোসেনের ওপর হামলার অভিযোগ চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা।

মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে

এস.এম.জাকির,
চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি:

চট্টগ্রাম চন্দনাইশ দোহাজারী পৌরসভা দিনমজুর এয়াকুব মিয়া (৫২) দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে অর্থের অভাবে বিনা চিকিৎসায় পড়ে আছে ঝরাজীর্ণ বসতঘরে। মানবিক সাহায্যের আবেদন জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দোহাজারী পৌরসভার দিনমজুর এয়াকুব মিয়া গত ৪ মাস পূর্বে জানতে পারেন তার ক্যান্সার হয়েছে।এক শতক জমির উপর ঝরাজীর্ণ একটি বসতঘর ছাড়া আর কোন সহায় সম্বল নেই। পরিবারে মা, স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়েসহ ৯ জন সদস্যের একমাত্র উপার্জনকারী ব্যক্তি এয়াকুব মিয়া।দীর্ঘ ৪ মাস ধরে তার শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথা, খেতে পারছে না,কোমড়ে ব্যথা, হাঁটতে ও বসতে কষ্ট হচ্ছে বলে জানান।দিনমজুরী করে জমানো প্রায় ৬০ হাজার টাকা খরচ করে সুস্থ হতে না পেরে কান্নায় ভেঙ্গে পড়েন এয়াকুব।শরীর অসুস্থ হলে বুঝা যায় সুস্থতার মর্ম। ১ মেয়ের বিয়ে হলেও ৪ ছোট ছোট ছেলে,২ মেয়ে, মা ও স্ত্রীকে নিয়ে খেয়ে না খেয়ে অতিকষ্টে চলছে তাদের জীবন।এয়াকুব বেঁচে থাকার আশা নিয়ে দেশ ও বিদেশে থাকা বিত্তবানদের নিকট আর্থিক সহায়তা কামনা করেছেন।তার চিকিৎসার জন্য ৭ লক্ষ টাকা প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসক। তাই তিনি স্থানীয় সংসদ সদস্য জসিম উদ্দিন আহমেদ ও সরকারীভাবে আর্থিক সহায়তা পাওয়ার আবেদন জানান।খবর পেয়ে চন্দনাইশ প্রেস ক্লাবের পক্ষ থেকে হৃদয় বাংলাদেশের সম্পাদক বাবু ভাইয়ের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হয়।এয়াকুবকে বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *