মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

মানবিকতার অনন্য নির্দশন চন্দনাইশে ২ জুটির বিয়ে দিলেন জেসিকা গ্রুপের জসিম

এস.এম.জাকির

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ

চট্টগ্রাম চন্দনাইশ পৌরসভার বদুর পাড়া এলাকায় ঝাঁক ঝমক পূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ২ অসহায় পরিবারের মেয়ের বিয়ে দিলেন জেসিকা গ্রুপের চেয়ারম্যান, কক্সবাজার রামাধা আবাসিক হোটেলের এমডি জসিম উদ্দীন আহমেদ।

গতকাল ১ মার্চ স্বাধীনতার মাসের প্রথম দিনে মুক্তিযোদ্ধাদের সম্মান সূচক মানবিকতার নির্দশন রাখতে জসিম উদ্দীন তাঁর নিজ বাড়ির উঠানে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ২টি বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করেন। উপজেলার পূর্ব হাছনদন্ডী রমজান আলীর ছেলে মো. ফারুক (২২) এর সাথে দক্ষিণ গাছবাড়িয়ার সামশুল আলমের মেয়ে রাজু আকতার (১৯) ও উত্তর গাছবাড়িয়ার এরশাদ মিয়ার ছেলে নাঈম উদ্দীন (২২)’র সাথে রাঙ্গুনিয়ার আবুল কাসেমের মেয়ে রাবেয়া বেগম (১৮)’র বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ঝাঁক ঝমক পূর্ণভাবে বিবাহকার্য সম্পন্ন হয়। উভয় বিয়েতে জসিম উদ্দীন ৫’শতাধিক বর যাত্রীকে আপ্যায়ন, উভয় পরিবারের জন্য খাট, আলমারি, সোফা সেট, আলনা, বেড-তোষক, বর-কনের জন্য ৫ সেট করে কাপড়, ব্যবহারের আনডি-ডেকসি, ক্রোকারিজের মালমালসহ বিভিন্ন সামগ্রী উপহার হিসেবে প্রদান করেন। এই বিবাহ অনুষ্ঠানে কেন্দ্রীয় যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, মীর মহিউদ্দীন, এলডিপি নেতা আইনুল কবির, বিশিষ্ট ব্যবসায়ী ওসমান গণিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এ সময় জসিম উদ্দীন বলেন, তিনি অসহায় মানুষের পাশে থেকে সেবামূলক কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি ইতিমধ্যে আরো ১৯টি বিয়ে নিজ খরচে করেছেন বলে জানান। আগামীতে তিনি চন্দনাইশের মানুষের চোখ ও দাঁতের চিকিৎসা নিশ্চিত করতে একটি বেসরকারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে বলে জানান। তিনি তাঁর পিতা-মাতার প্রতি শ্রদ্ধা জানিয়ে এ কার্যক্রম অব্যাহত রাখার অভিমত ব্যক্ত করেছেন। আগামী রমজানের পূর্বে আরো ১০টি বিয়ে এক সাথে তার উঠানে করার
পরিকল্পনা রয়েছে বলে জানান। এই ধরনের কাজে মেয়েদের পরিবার এগিয়ে আসলেও ছেলেদের পরিবার এগিয়ে আসতে লজ্জা পাচ্ছে। তাই তিনি গোপনে বিয়ে অনুষ্ঠান সম্পন্ন করার জন্য গোপনীয়তা রক্ষা করে বিয়ে কার্য সম্পন্ন সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *