মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
এস কে শফিকুল ইসলাম
মোরেলগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ১৫ নং সদর ইউনিয়নের কাঠেরপোল এলাকায় বায়তুল মামুর জামে মসজিদে পবিত্র জুমার নামাজ শেষে ডা. এ বি এম ওবায়দুল ইসলাম এর পক্ষ থেকে ধানের শীষের নির্বাচনি লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার নামাজ শেষে দলীয় নেতাকর্মীরা স্থানীয় মসজিদের বাহিরে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব নেতা মোঃ রুমান শেখ, মো:জাহাঙ্গীর, রবিউল সুন্সী, ওয়ার্ড শ্রমিক দলের এর দলের সভাপতি মো: লিটন ফরাজি সাধারণ সম্পাদক কামরুল, তাঁতি দলের দপ্তর সম্পাদক শাকিল, ছাত্রনেতা মো:রাব্বি, প্রাণ, ইমরান সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মীরা।
সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তারা মাঠে কাজ করছেন। ডা. এ বি এম ওবায়দুল ইসলাম জনগণের আস্থার প্রতীক এবং উন্নয়ন ও গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় তিনি নিবেদিতপ্রাণ।
চলমান নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে এলাকাবাসীর মাঝে উৎসবমুখর পরিবেশে রিপ্লেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।