মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

মোরেলগঞ্জে লাখো ভক্তের পদচারনায় মুখরিত গোপাল চাঁদ মেলা, স্নান উৎসব

এস কে শফিকুল
মোরেলগন্জ উপজেলা প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার শ্রীধাম লক্ষীখালী গোপাল চাঁদ সাধু ঠাকুরের ১০৩ তম বারুনী স্নানোৎসব ও মতুয়া মেলা তিন দিনব্যাপী এ স্নানোৎসব শুরু হয়েছে।

বুধবার রাত থেকেই সনাতন ধর্মাবলম্বীদের মতুয়া সম্প্রদায়ের হাজার হাজার নারী পুরুষ মতুয়া ভক্তরা এ মেলায় অংশ গ্রহন করেন। মূলত বৃহস্পতিবার ভক্ত ইহজাগতিক পাপ মোচন ও পারামার্থিক কল্যাণ লাভের জন্য কামনা সাগরে পূর্ন স্নানের মধ্যে দিয়ে মেলার মাঠ এখন লাখো ভক্তের পদচারনায় মুখরিত। নিশান, ডাঙ্গা ঢোলের বাধ্যযন্ত্রের হরিনামে মাতোয়ারা ভক্তরা।

এবারে বারুণী স্নান উৎসবে বাংলাদেশ মতুয়া মহাসংঘের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা অংশগ্রহণ করেছেন বলে শ্রীধাম লক্ষীখালীর গদীনশিন সেবাইত সাগর সাধু ঠাকুর জানিয়েছেন।

পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিগুরু চাঁদ ঠাকুরের ২১২ তম শুভ জয়ন্তি জন্ম স্মরণে বাংলা ১৩২৮ সাল থেকে মোরেলগঞ্জ উপজেলার প্রত্যন্ত লক্ষীখালী গ্রামে তার ভক্ত শ্রী শ্রী গোপাল চাঁদ সাধু ঠাকুরের লীলাধামে প্রতিবছর এই দিনে মতুয়া ভক্তদের মিলন মেলা বসে। যা এখন ‘গোপাল সাধুর’ মেলাও নামে পরিচিত। লক্ষীখালী ধামের বর্তমান গদিনাশিন বাংলাদেশ মতুয়া মহা সংঘের সাধারণ সম্পাদক সাগর সাধু ঠাকুর আরও বলেন, দেশের অভ্যন্তরিন তালিকাভুক্ত ৪ শতাধিক দল এবং পার্শ্ববর্তী দেশ ভারত, শ্রীলংকা, নেপাল, ভুটান সহ লক্ষাধিক ভক্ত ইহজাগতিক পাপ মোচন ও পারামার্থিক কল্যাণ লাভের জন্য স্নানে আজ অংশ নিয়েছেন। ওড়াকান্দির ১৫দিন পরে ঠাকুরের দোয়ালীয়া বাড়ি গোপাল চাঁদের লীলা নিকেতন মোরেলগঞ্জের লক্ষীখালীতেও প্রতিবছর অনুষ্ঠিত হয় বারুণী স্নান ও মহামেলা।

এ সর্ম্পকে মোরেলগঞ্জ থানা ওসি মো. রাজিব আল রশিদ বলেন, গোপালচাঁদ মেলায় সমবেত ভক্ত দর্শনার্থীদের নিরাপত্তার জন্য জেলা পুলিশ সুপারের নির্দেশনায় বাগেরহাট থেকে লক্ষীখালী পর্যন্ত ৪/৫টি স্পটে মোবাইল টিম কাজ করছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. হাবিবুল্লাহ বলেন, এ অঞ্চলে ঐতিহ্য লক্ষীখালীর গোপাল চাঁদ স্নান উৎসবকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে আগত ভক্তদের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। স্বেচ্ছাসেবক, আনসার, পুলিশের টিম সার্বক্ষনিক মাঠে থাকছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *