রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

শিরোনামঃ
রাবিতে উদ্বৃত্ত টাকা ফেরত দিলো ভিপি রাজধানীর মিরপুর-১১ তে নিয়মবহির্ভূতভাবে ৬ তলা ভবন নির্মাণ, রাজউকের রহস্যজনক নিরবতা ….. ……….  একটি শোক সংবাদঃ.,..,………….  জেলা ছাত্রদলের নেতা শাহরিয়ার নিয়াজের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসিম উদ্দীন আহমেদ এমপি আব্দুল আজিজ মাধ্যমিক বিদ্যালয়ে বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত চকরিয়ার জীবন বলি চ্যাম্পিয়ন চন্দনাইশ বরকলে শতবর্ষের বিশ্ব পুকুরের বলি খেলায় কানায় কানায় পরিপূর্ণ মাঠ নারী সাংবাদিককে হেনস্তার আলোচিত ঘটনায় রাজউকের ইমারত পরিদর্শক গ্রেপ্তার। দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা

মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

 

এস কে শফিকুল ইসলাম
মোরেলগঞ্জ উপজেলা প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় সিয়াম গাজী (২১) নিহত ও
তার পিতা অবসরপ্রাপ্ত সেনা সদস্য মজিবর রহমান গাজীসহ অপর তিনজন আহত হয়েছেন। শনিবার বেলা
৯টার দিকে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের মোরেলগঞ্জের শাহবাড়ির পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সময় পিরোজপুর থেকে বাগেরহাটগামী একটি যাত্রীবাহী বাসের সাথে একটি যাত্রীবাহী ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

তেলিগাতী গ্রামের নিহত সিয়াম গাজী ও তার পিতা ঘটনার সময় ইজিবাইকে করে তাদের এক নিকট আত্মীয়ের মৃত্যুর সংবাদ শুনে শেষবারের মত দেখতে যাচ্ছিলেন। দুর্ঘটনায় আহত মজিবর রহমান গাজী, ইজিবাইক চালক বাপ্পি ও অজ্ঞাত পরিচয়ের অপর একজনকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মহিশপুরা পুলিশ ফাঁড়ির আইসি এস আই তমিজ উদ্দিন জানান, মজিবর রহমান গাজী ছেলেকে সাথে নিয়ে তার এক নিকট আত্মীয়ের মৃত্যুর সংবাদে ইজিবাইকে করে পিরোজপুর যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরিত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তার ছেলে সিয়াম গাজী নিহত হয়। নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত ইজিবাইকটি হেফাজতে নেওয়া হয়েছে। ঘাতক বাসটিকে আটকের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *