বাগেরহাটের শরণখোলায় ৩নং রায়েন্দা ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউপি সদস্য মোঃ কওছার সভাপতিত্বে, প্রশাসনিক কর্মকর্তা মোঃ নুরুল আলম ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। উক্ত অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সিএনআরএস এর ইভলভ প্রকল্প এবং নবপল্লব প্রকল্প, কেয়ার বাংলাদেশের নবপল্লব প্রকল্প ও উত্তরণের এ্যাক্সেস প্রকল্প। উক্ত অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন এলাকায় কর্মরত এনজিও প্রতিনিধি গন, সুশীল সমাজের প্রতিনিধি গন, বিভিন্ন দলের রাজনৈতিক ব্যাক্তি বর্গ, বক্তব্যে এসব বক্তরা বাজেট বিষয় নিয়ে আলোচনা ও মতামত প্রদান করেন।