বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
মোঃ শাহীন হাওলাদার
বাগেরহাটের শরণখোলায় রূপান্তর ও কেয়ার বাংলাদেশ এর আয়োজনে পাবলিক সেক্টর এর সাথে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮ মার্চ সকালে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম।এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আব্দুল হাই, মোঃ মাসুদ রানা-প্রোগ্রাম অফিসার উপজেলা তথ্য কেন্দ্র, তানিম গাজী-ম্যানেজার জাগরণী চক্র ফাউন্ডেশন,মীর হুমায়ুন কবীর-সিনিয়র প্রজেক্ট অফিসার, এছাড়া উপস্থিত ছিলেন ক্লাইম্ব প্রকল্পের উপকারভোগী সদস্যগন।
উক্ত সভায় মাঠ পর্যায়ের কৃষকরা যে সকল নতুন নতুন প্রযুক্তি চর্চা করছে সে সকল বিষয় উপস্থাপন করা হয়। আধুনিক কৃষি উপকরণ, প্রযক্তি ও গবেষনা বিষয়ে উপস্থিত অংশগ্রহনকারীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম বলেন জলবায়ূ পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কৃষকদের আরো সচেতন ও আগ্রহী যেমন হতে হবে তেমনি কেয়ার ও রূপান্তরকে জনসচেতনতা বিকাশে মাঠ পর্যায়ে আরো কাজ করতে হবে।
উক্ত সভায় গত অর্ধ বছরে ক্লাইম্ব প্রকল্প কার্যক্রম এর অগ্রগতি ও সফলতা তুলে ধরা হয়। এবং পরবর্তি অর্ধ বছরের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।