মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

শরণখোলায় নির্বাচন পরবর্তী আইন-শৃঙ্খলা মিটিং: সংসদ সদস্যের সতর্ক আহবান

 

মোঃ শাহীন হাওলাদার

বাগেরহাটের শরণখোলায় ২৪ ফেব্রুয়ারি বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত নির্বাচনের পরবর্তী আইন-শৃঙ্খলা মিটিংয়ে নিরাপত্তা ও সামাজিক শান্তি বজায় রাখার গুরুত্ব তুলে ধরলেন মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম।
উপজেলা হলরুমে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান। সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম কবির, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আনোয়ার হোসেন পঞ্চায়েত, শরণখোলা থানার ওসি তদন্তসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।সভায় অংশগ্রহণকারীরা শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, মাদক ও জুয়া নির্মূল, এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করেন।সব বক্তব্য মনোযোগসহ শোনার পর সংসদ সদস্য দেশ এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি মাদক ও জুয়া নির্মূলের ক্ষেত্রে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান।
উপজেলা প্রশাসন জানিয়েছে, এই ধরনের মিটিং ভবিষ্যতেও স্থানীয় জনগণের নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করতে নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *