মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

শিরোনামঃ
ওয়ান চাইল্ড ওয়ান ট্রি বৃক্ষরোপন ২০২৬ ইং আমাদের প্রত্যয়, শিশুশ্রম আর নয়’! শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক: রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর। ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ। চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ। চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল। চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন। চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ।

শরণখোলায় ব্র্যাকের আয়োজনে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের ওয়ার্কশপ সভা অনুষ্ঠিত

শাহিন হাওলাদার 

জলবায়ু পরিবর্তন একটি ভয়াবহ সংকটে পরিণত হয়েছে। এই পরিবর্তনের ফলে মানুষের স্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। বিশেষ করে বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশে এই প্রভাব আরও বেশি প্রকট। জলবায়ু পরিবর্তনের এই বিরূপ প্রভাবের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচীর অধীনে “জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প” বাস্তবায়িত হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে।তারই ধারাবাহিকতায় শরণখোলা উপজেলায় সোমবার ৮ সেপ্টেম্বর সকাল ১১টায় শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে,ব‍্যাক স্বাস্থ্য কর্মসূচির জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প এর আওতায় ইমার্জেন্সি হেলথ রেসপন্ডার গ্রুপ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।কর্মসূচি আয়োজনের মূল উদ্দেশ্য ছিল জলবায়ু পরিবর্তনের প্রভাব স্বাস্থ্য ঝুকিসম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা,অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার প্রিয় গোপাল বিশ্বাস এর সভাপতিত্বে, এবং
জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প অফিসার সনৎ কুমার এর সঞ্চালনায় অনুষ্ঠিত ওয়ার্কশপ সভায় উপস্থিত ছিলেন,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মোস্তাফিজুর রহমান,ব্র্যাকের যক্ষা নিয়ন্ত্রণ প্রকল্পের প্রোগ্রাম অফিসার স্মৃতি কণা রায়,ধানসাগর ও খোন্তাকাটা ইউনিয়নের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের কমিউনিটি হেলথ ওয়ার্কার
মোঃ বাইজিদ হোসেন,রায়েন্দা ইউনিয়নের
জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের কমিউনিটি হেলথ ওয়ার্কার শারমিন আক্তার প্রমূখ। ওয়ার্কশপ সভায় জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্যের উপর ঝুঁকি যেমন সকল প্রকার দুর্যোগ মোকাবেলা, উচ্চ তাপমাত্রা,নিম্ন তাপমাত্রা, অতিবৃষ্টি, ও গর্ভবতী নারী,শিশু স্বাস্থ্য,প্রতিবন্ধী,মারাত্মক ডায়রিয়ায় আক্রান্ত, ডায়াবেটিস,ইত্যাদি’র স্বাস্থ্য বিষয় গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয় ‘যা বাস্তবায়নের জন্যেও অংশগ্রহণকারীদের উপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *