শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
মোঃ শাহীন হাওলাদার-
বাগেরহাটের শরণখোলায় বাংলাদেশ সাইক্লোন রিমেল ইমার্জেন্সি রেসপন্স প্রোজেক্টের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর ব্র্যাকের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে সংস্থাটির সাইক্লোন রিমেল এমার্জেন্সি রেসপন্স প্রজেক্ট এর এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্র্যাকের উপজেলা সমন্বয়ক পলাশ দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প কর্মকর্তা আমিরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলের সুবিধা বঞ্চিত দরিদ্র মানুষের সহায়তার জন্য এ ধরনের প্রকল্প নিয়ে আসায় ব্রাককে ধন্যবাদ জানাই। এসময় তিনি সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থার মধ্যে অংশীদারিত্বের উপর গুরুত্বআরোপ করেন। এছাড়াও কর্মশালায় অংশ নেয়ার জন্য সকলকে শুভেচ্ছাসহ এই প্রকল্প বাস্তবায়নে সকলকে সহযোগিতা করার অনুরোধ করেন। উক্ত অনুষ্ঠানের কার্যক্রম সহ অন্যান্য বিষয় প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক মাহবুব উল আলম। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি)এইচ,এম কামরুজ্জামান খান,১ নং ধানসাগর ইউনিয়নের চেয়ারম্যান মাঈনুল ইসলাম টিপু, সাউথখালী ইউনিয়নের চেয়ারম্যান ইমরান হোসেন রাজিব,উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল হালিম,মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই,সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ-আল ফয়সাল,মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম,জাইকা কর্মকর্তা রিয়াজুর রহমান রিপন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আঃ মালেক রেজা,ব্রাক জেলা সমন্বয়ক এস,এম ইদ্রীস আলম,ব্রাকের ফিল্ড কো অর্ডিনেটর জি,এম মইনুল ইসলাম সহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ,জনপ্রতিনিধি, সাংবাদিক,বিভিন্ন এনজিওর কর্মকর্তাগণ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য খুলনার পাইকগাছা উপজেলা ও বাগেরহাটের শরণখোলা উপজেলায় এই প্রকল্পের আওতায় ২ কেটি ৩৪ লাখ ৮৪ হাজার ৬৪০ টাকা বরাদ্ধ রয়েছে। এর মধ্যে শরণখোলায় বরাদ্ধের পরিমান ১ কোটি ১৭ লাখ ৪২ হাজার ৩২০ টাকা। আরও জানাযায় এই প্রকল্পের আওতায় উপকারভোগীদের ঘর মেরামত,ল্যাট্রিন তৈরি ও ৫’শ পরিবারকে ৫ হাজার টাকা করে বিকাশের মাধ্যমে প্রদান করা হবে।