বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

শরণখোলায় ৮ মাসের ব্যবধানে একই পরিবারের দুই শিশুর পানিতে ডুবে মৃত্যু,এলাকায় শোকের ছায়া

মোঃ শাহীন হাওলাদার

 

বাগেরহাটের শরণখোলা উপজেলার ২ নং খোন্তাকাটা ইউনিয়নের মধ্য খোন্তাকাটা গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। ঐ গ্রামের বাসিন্দা হেলাল চাপরাশির ২ বছর ৬ মাসের শিশু কন্যা নুসাইবার বৃহস্পতিবার সকালে পানিতে ডুবে মৃত্যু হয়েছে। হেলাল চাপরাশির চাচাতো ভাই স্বপন চাপরাশি জানান। পরিবারের সবার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার সকালে বাড়ীর পিছনে খেলতে গিয়ে অবুঝ শিশু নুসাইবা পুকুরে পড়ে যায়।এরপর শিশুটিকে না দেখতে পেয়ে খুজতে শুরু করে পরিবারের স্বজনরা। এরপর পুকুর থেকে শিশু নুসাইবাকে উদ্ধার করে। শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শিশু কন্যা নুসাইবাকে মৃত ঘোষণা করেন। এছাড়াও এর ৮ মাস আগে হেলাল চাপরাশির ৫ বছরের এক ছেলে পানিতে পড়ে মারা যায়।হেলাল চাপরাশির আর কোন সন্তান নেই। এই ঘটনায় অত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *