শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

শিরোনামঃ
মোড়েলগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় সাবেক আহ্বায়ক আবু সালেহ খান বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন – শহিদুল ইসলাম সোহাগ ক্যাম্প ন্যু-তে মহাকাব্যিক সমীকরণ: চিরশত্রুকে হারিয়েই কি শিরোপার রাজতিলক পরবে বার্সেলোনা? মা- এক অক্ষরের অনন্ত আশ্রয় একটি দেওয়াল, একটি সিদ্বান্ত স্বপ্ন ভেঙে দিলো শতাধিক পরিবারের। শরণখোলায় ভিজিএফ চাল বিতরণে অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন কার্ড ধারী জেলেরা। রাজশাহীতে ১০০০ পিচ ইয়াবা সহ যুবক গ্রেফতার আন্তর্জাতিক মে দিবসে মোরেলগঞ্জে শ্রমিক দলের উদ্যোগে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা মিরপুর রিয়েল এস্টেট ফোরামের পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের সকল সংসদ সদস্যকে অভিনন্দন।

সভাপতি-তালেব, সম্পাদক-মাজহার চন্দনাইশে পৌরসভা ইসলামী ফ্রন্ট গঠিত

 

এস.এম.জাকির,
চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি:

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চন্দনাইশ পৌরসভার দ্বি-বার্ষিক কাউন্সিলে মুহাম্মদ আবু তালেবকে সভাপতি, কবি মাজহার হেলালকে সাধারণ সম্পাদক, নুরুল আমিন চৌধুরীকে সাংগঠনিক সম্পাদক, ফজল আহমদ জেহাদীকে অর্থ সম্পাদক করে ৪৩ সদস্য বিশিষ্ট ২ বছরের জন্য কমিটি গঠন করা হয়।
গত ১৮ জুলাই সন্ধ্যায় জোয়ারা ইসলামিয়া সিনির মাদরাসা মিলনায়তনে ইসলামী ফ্রন্ট চন্দনাইশ পৌরসভা শাখার প্রতিনিধি সম্মেলন ও অধ্যক্ষ মাওলানা আমিনুর রহমান, মাস্টার মো. বদিউল আলমের স্মরণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাওলানা মো. আবদুল মজিদ। সম্মেলনের উদ্বোধন করেন দক্ষিণ জেলা সভাপতি অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নিজামী। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহা-সচিব মো. আবদুর রহিম, বিশেষ অতিথি ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মো. সোলাইমান ফারুকী, মাদরাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজগর আলী, প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ হাফেজ আহমদ। আলোচনায় অংশ নেন ইসলামী ফ্রন্ট নেতা মো. আলমগীরুল ইসলাম বঈদী, মাওলান কফিল উদ্দীন, মাওলানা আবু তালেব, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা মনিরুল হক, মাওলানা ফয়েজ উল্লাহ খতিবী, মাওলানা কাজী আমিনুল্লাহ, মাওলানা মঈন উদ্দীন, মাওলানা ছৈয়দুল হক, মাজহার হেলাল, মো. শহিদুল ইসলাম, কাজী এহসানুল হক, মো. রাজিব হোসেন রিফাত, মো. মিজানুর রহমান প্রমূখ। দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে মাওলান আবু তালেবকে সভপতি, কবি মাজহার হেলালকে সাধারণ সম্পাদক করে ২ বছরের জন্য ৪৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *