সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

সাতক্ষীরার পারুলিয়ায় গ্যাস ট্যাবলেট খেয়ে দুই জনের মৃত্যু ।

 

হাসান শাহরিয়ার রিপন, সাতক্ষীরা

সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের নাজিরের ঘের ও মাঝ পারুলিয়ায় পৃথক ভাবে এক গৃহবধূ ও এক ছাত্র গ্যাস ট্যাবলেট খেয়ে দুই জনের মৃত্যু হয়েছে। দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের নাজিরের ঘের গ্রামের আবদুল মান্নানের কন্যা রোকেয়া বেগম খুকুমণি (২৫) গ্যাস ট্যাবলেট খেয়ে মৃত্যু বরণ করে। খুকুমনির বাবা আব্দুল মান্নান জানান, আমার মেয়ের শশুর বাড়ি কয়রা উপজেলার খাজরা গ্রামে, সে সেখানে থাকা অবস্থায় স্বামী সাথে ঝগড়া ঝাটি হয়,পরে সে নাজিরঘের আমাদের বাড়িতে এসে ৬ জুলাই রবিবার সকাল ১১:৩০ মিনিতে গ্যাস ট্যাবলেট খেলে জানতে পেরে তাকে উদ্ধার করে, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ ওসি গোলাম কিবরিয়া জানান, রবিবার দুপুর ১২:৩০ মিনিটে আমি সংবাদ পেয়ে ঘটনা স্থলে যায় এবং প্রাথমিক তদন্তে জানা যায়, সে পারিবারিক ঝগড়াঝাটির কারণে মায়ের উপর অভিমান করে গ্যাস ট্যাবলেট খেয়ে মৃত্যুর ঘটনা ঘটে। মরদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত শেষে সঠিক তথ্য সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এছাড়া মাঝ পারুলিয়া গ্রামের নুরুজ্জামানের ছোট পুত্র আব্দুল মোমিন (১৫) গ্যাস ট্যাবলেট খেয়ে মৃত্যু বরণ করেছে। সে দক্ষিণ পারুলিয়া মাদ্রাসার পড়াশুনা করতো। মাদ্রাসার যেতে চাইতো না, মাদ্রাসায় যেতে বলার কারণে মায়ের সাথে রাগ করে ৫ জুলাই রাত ১০ঃ৩০ মিনিটে গ্যাস ট্যাবলেট খেলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্য হয়। ময়নাতদন্ত শেষে ৭ জুলাই সোমবার সকালে মরহুমের লাশ দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *