মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

ইসলামিয়া হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

এ এইচ মোবারক
স্টাফ রিপোটার:

রাজধানীর রূপনগরে ইসলামিয়া হাই স্কুলে ছাত্র ছাত্রীদের বিপুল উৎসাহ উদ্দীপনায় মধ্যে দিয়ে বিভিন্ন ইভেন্টে বৃহস্পতিবার সকাল থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আজ ৩০ জানুয়ারী ২০২৫ ইং বৃহপতিবার রূপনগরে ইসলামিয়া হাই স্কুলের ছাত্র ছাত্রীদের বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সকাল থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়।
এতে সকাল ৭টা থেকে শুরু হওয়া শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ক্রীড়া অনুষ্ঠানে প্রধান শিক্ষক মোছাঃ রোকেয়া বেগম এর সভাপত্বিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক, ক্রীড়া, শিক্ষা অনুরাগী আল মাহাদী মোহম্মদুল্লাহ, সমাজ সেবক মোঃ সোহেল, সমাজ সেবক, রাজনীতিবিদ রূপনগর থানা বিএনপির যুগ্ন- আহবায়ক জনাব খায়রুল আলম নয়ন।

এসময় আল মাহাদী বলেন খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলা, দলগত চেতনা এবং নেতৃত্বগুণের বিকাশ ঘটায়। পড়াশোনার পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যক্রমের নিয়মিত অনুশীলনের উপর তিনি গুরুত্ব দেন।

এছাড়াও উপস্থিত ছিলেন সমাজ সেবক, রাজনীতিবিদ রূপনগর থানা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন,
বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস কাউন্সিলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, বাংলা বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের কার্যনির্বাহী সদস্য ডাঃ আল হাসান মোবারক, বিশিষ্ট সাংবাদিক বৈশাখী টেলিভিশন মোঃ মানিক, বনফুল ক্রীড়া ও সমাজিক সংগঠনের সভাপতি লুতফুল আহসান রনি ও ইন্জিনিয়ার আব্দুর রহিম ও অভিভাবক গণ উপস্থিত থেকে ক্রীড়া-সাংস্কৃতিক  কার্যক্রমে শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করেন।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সার্বিক সহযোগিতায় ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা সুশৃঙ্খলভাবে চলছে বলে জানান উপস্থিত অভিভাবক বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *