মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

শিরোনামঃ

খাউলিয়া ইউনিয়ন উন্নয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সালে খান

মোরেলগঞ্জ প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনসেবার প্রত্যয়ে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আবু সালে খান। রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে তার নাম এখন ব্যাপকভাবে উচ্চারিত হচ্ছে।

দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকা আবু সালে খান এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, যুব সমাজকে সুপথে ফিরিয়ে আনা এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে কাজ করে যাচ্ছেন। ফলে সাধারণ মানুষের কাছে তিনি একজন আস্থাভাজন ও জনপ্রিয় মুখ হিসেবে পরিচিতি লাভ করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, খাউলিয়া ইউনিয়নের রাস্তাঘাট সংস্কার, আধুনিক শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, কৃষকদের সহযোগিতা এবং মাদকমুক্ত সমাজ গঠনে আবু সালে খানের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। এ কারণে তরুণ ভোটারদের মাঝেও তাকে নিয়ে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।

এ বিষয়ে আবু সালে খান বলেন, “আমি সবসময় মানুষের কল্যাণে কাজ করতে চাই। জনগণ চাইলে খাউলিয়া ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবো।”

রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয় সচেতন মহলের মতে, সততা, নেতৃত্বগুণ ও জনসম্পৃক্ততার কারণে আসন্ন নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আবু সালে খান শক্ত অবস্থানে রয়েছেন। খাউলিয়া ইউনিয়নের উন্নয়নে নতুন প্রত্যাশার নাম এখন আবু সালে খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *