বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
এস.এম.জাকির,
চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি:
চন্দনাইশ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেনের একটি ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে ভাইরাল হয়েছে।গতকাল ১ জুলাই শিক্ষা কর্মকর্তা কবির হোসেনের সাথে উপজেলার একজন বৌদ্ধ ধর্মীয় শিক্ষিকাকে নগরীর একটি রেস্টুরেন্টে অন্তরঙ্গ অবস্থায় ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।এই ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা কবির হোসেনের সাথে মোবাইল ফোনে যোগাযোগে করার চেষ্টা করলে তিনি মোবাইলে কয়েকটি রিং পড়ার পর মোবাইল বন্ধ করে দেয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।বিষয়টি নিয়ে প্রাথমিক শিক্ষা পরিবারে ব্যাপক সমালোচনা চলমান রয়েছে।একই সাথে এলাকার সচেতন মহল এই ধরনের শিক্ষা কর্মকর্তা থেকে চন্দনাইশের মহিলা শিক্ষকদের রক্ষা করার লক্ষ্যে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য উধ্বর্তন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।