শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
এস এম জাকির
সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয় ঃ উপজেলার ঐতিহ্যবাহী সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি সভাপতি মনোনীত হয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মো. আমিনুল ইসলাম। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাশেম স্বাক্ষরিত চিঠিতে প্রবিধানমালা-২০২৪(৩১ আগষ্ট ২০২৪ তারিখের সংশোধনী) এর প্রবিধান ৬৪ অনুসারে ইঞ্জিনিয়ার মো. আমিনুল ইসলামকে সভাপতি, পদাধিকার বলে প্রধান শিক্ষক রতন কুমার বড়ুয়াকে সদস্য সচিব, মো. শহিদুল্লাহকে শিক্ষক প্রতিনিধি, মো. মহিউদ্দিনকে অভিভাবক সদস্য মনোনীত করা হয়।উল্লেখিত এডহক কমিটি আগামী ৬ মাসের জন্য অনুমোধন দেয়া হয়|
বরকল এস.জেড উচ্চ বিদ্যালয় ঃ উপজেলার ঐতিহ্যবাহী বরকল এস.জেড উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি সভাপতি মনোনীত হয়েছেন শিক্ষানুরাগী মনজুর আলম তালুকদার।মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাশেম ¯স্বাক্ষরিত চিঠিতে প্রবিধানমালা-২০২৪(৩১ আগষ্ট ২০২৪ তারিখের সংশোধনী) এর প্রবিধান ৬৪ অনুসারে মনজুর আলম তালুকদার সভাপতি, পদাধিকার বলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরহাদ হোসেনকে সদস্য সচিব, মো. মোছলেহ উদ্দিনকে শিক্ষক প্রতিনিধি, আমির মো. মোস্তফা কামালকে অভিভাবক সদস্য মনোনীত করা হয়।উল্লেখিত এডহক কমিটি আগামী ৬ মাসের জন্য অনুমোধন দেয়া হয়।
বৈলতলী উচ্চ বিদ্যালয় ঃ উপজেলার ঐতিহ্যবাহী বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি সভাপতি মনোনীত হয়েছেন মো. জসিম উদ্দিন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাশেম ¯স্বাক্ষরিত চিঠিতে প্রবিধানমালা-২০২৪(৩১ আগষ্ট ২০২৪ তারিখের সংশোধনী) এর প্রবিধান ৬৪ অনুসারে মো. জসিম উদ্দিনকে সভাপতি, পদাধিকার বলে প্রধান শিক্ষক আবুল কালাম আজাদকে সদস্য সচিব, মো. আবদুল হান্নানকে শিক্ষক প্রতিনিধি, কামাল উদ্দিন রানাকে অভিভাবক সদস্য মনোনীত করা হয়। উল্লেখিত এডহক কমিটি আগামী ৬ মাসের জন্য অনুমোধন দেয়া হয়।