রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
এস.এম.জাকির,
চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি:
পটিয়া-আনোয়ারা-চন্দনাইশ তিন উপজেলার সংযোগস্থল চামুদরিয়া ঘাটে অবহেলিত লাখো মানুষের যাতায়াত সহজ করতে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে একটি আধুনিক “ওয়াই টাইপ সেতু” নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গতকাল ২০ জুন সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বাস্তবায়ন পরিষদ-চট্টগ্রাম”-এর উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান। তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে জনগণকেই সোচ্চার হতে হবে। সরকার যারাই গঠন করে তারা ক্ষমতাসীন হওয়ার পর ক্ষমতার ভারে অন্ধ হয়ে পড়ে। তাই জনগণকেই তাদের অধিকারের ব্যাপারে সচেষ্ট হতে হয়।দক্ষিণ চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক গুরুত্বপূর্ণ পয়েন্টে চামুদরিয়া ওয়াই টাইপ সেতুর অবস্থান। সরকার আনোয়ারাকে মুক্ত বাণিজ্য অঞ্চল ঘোষণা করে বড় বড় মেঘা প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিলেও জনগণের যাতায়াত, যোগাযোগের মেলবন্ধন সৃষ্টি করা হয়নি| এ সেতুকে কেন্দ্র করে অনেক শিল্পকারখানা ও জনগুরুত্বপূর্ণ স্থাপনা করা যাবে| পরিষদের আহ্বায়ক রাজনীতিবিদ এম.এ হাশেম রাজুর সভাপতিত্বে, সদস্য সচিব এম. নুরুল হুদা চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন পরিষদের যুগ্ম আহ্বায়ক এম. মনজুর উদ্দীন চৌধুরী, সিরাজুল ইসলাম সওদাগর, এড. মাহবুবুর রহমান, সোহেল মোহাম্মদ ফখরুদ্দিন, যুগ্ম সদস্যসচিব লেখক ও গবেষক একেএম আবু ইউসুফ, একেএম হেদায়েতুল ইসলাম হেমায়েত, মোরশেদুল আলম চৌধুরী মুন্না, হারুণ আল রশিদ রানা, আব্দুল কাদের সিকদার, আসিফ সিকদার, আনোয়ারা পূজা উদযাপন পরিদের আহ্বায়ক সাগর মিত্র, সদস্যসচিব প্রদীপ ধর, সমাজসেবক যীশু দাশ, এ্যাড ভিশন বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ও মহাসচিব মাসুদ রানা, আনোয়ারা উপজেলা জিয়া মঞ্চ-এর সভাপতি মোহাম্মদ শিবলী নোমানী, পরিষদের প্রচার সম্পাদক লেখক মহিউদ্দিন কাদের, দপ্তর সম্পাদক আলহাজ্ব নওশা মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী নেতা লিটন চৌধুরী, মোজাম্মেল হক প্রমুখ।