শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
এস কে শফিকুল ইসলাম
মোড়লগঞ্জ উপজেলা প্রতিনিধি :
বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর এলাকার বিভিন্ন সড়কের বেহাল অবস্থার কারণে দীর্ঘদিন ধরে জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বর্ষা মৌসুমে সড়কের বিভিন্ন স্থানে গর্ত ও কাদার সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল এবং পথচারীদের চলাফেরা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।
এ পরিস্থিতিতে পৌরবাসীর দুর্ভোগের কথা বিবেচনা করে নিজ উদ্যোগে ক্ষতিগ্রস্ত সড়কের বিভিন্ন স্থানে বালু ও ইট ফেলে চলাচল উপযোগী করার উদ্যোগ নেন মোরেলগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন।
স্থানীয়রা জানান, সড়কের কারণে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে থাকলেও কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। এমন অবস্থায় মিলনের এই উদ্যোগে সাধারণ মানুষের চলাচল অনেকটাই সহজ হয়েছে।
এ বিষয়ে আসাদুজ্জামান মিলন বলেন, “পৌরবাসীর দুর্ভোগ লাঘব করাই আমার প্রধান লক্ষ্য। জনগণের স্বার্থে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”
আসাদুজ্জামান মিলনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা এবং দ্রুত স্থায়ীভাবে সড়ক সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।