মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

শিরোনামঃ
ওয়ান চাইল্ড ওয়ান ট্রি বৃক্ষরোপন ২০২৬ ইং আমাদের প্রত্যয়, শিশুশ্রম আর নয়’! শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক: রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর। ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ। চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ। চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল। চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন। চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ।

জলবায়ু পরিবর্তন একটি ভয়াবহ সংকটে পরিণত হয়েছে,সচেতনতার লক্ষে ব্রাকের উদ্যোগে কর্মশালা

 

মোঃ শাহীন হাওলাদার

ব্র্যাক (BRAC) এর জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যার মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি ও বিভিন্ন কর্মসূচি। এই প্রকল্পের অধীনে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সর হলরুমে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। যেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং সচেতনতা নিয়ে প্রজেক্টর এর মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন ।ব্রাকের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প অফিসার সনৎ কুমার।জলবায়ু পরিবর্তন একটি ভয়াবহ সংকটে পরিণত হয়েছে। এই পরিবর্তনের ফলে মানুষের স্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। বিশেষ করে বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশে এই প্রভাব আরও বেশি প্রকট। জলবায়ু পরিবর্তনের এই বিরূপ প্রভাবের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচীর অধীনে “জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প” বাস্তবায়িত হচ্ছে তারই ধারাবাহিকতায় ২৭ অক্টোবর সকাল ১১টায় শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার প্রিয় গোপাল বিশ্বাস এর সভাপতিত্বে, সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার নিয়াজ মাহমুদ ফয়সাল,ডাক্তার কেয়া মনি,ব্র্যাকের যক্ষা নিয়ন্ত্রণ প্রকল্পের প্রোগ্রাম অফিসার স্মৃতি কণা রায় সহ চিকিৎসক, শিক্ষক,সমাজ সেবক, ইমামসহ বিভিন্ন শ্রেণী পেশার সম্মানিত ব্যক্তিবর্গ এ কর্মশালায় অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *