মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

ঠাকুরগাঁওয়ের বর্ষিয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের ইন্তেকাল !

মোঃ মজিবর রহমান শেখ,

ঠাকুরগাঁওয়ের বর্ষিয়ান রাজনীতিবিদ ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি… রাজিউন। ৩ মার্চ রোববার দুপুরে তিনি ভারতের বম্বে টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পরিবার সুত্রে জানা যায়, তিনি দির্ঘদিন ধরে ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার বয়স হয়েছিল ৭৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে, আত্মীয়-সজন, বন্ধু-বান্ধব সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গভীর শোক প্রকাশ করে সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীন, ঠাকুরগাঁও জেলা জেএসডির সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাড. সৈয়দ আলম, সাধারণ সম্পাদক এ্যাড. এন্তাজুল হক, ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আব্দুল হালিম, সাধারন সম্পাদক এ্যাড. জয়নাল আবেদীন গভীর শোক প্রকাশ করেছেন। ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ঘনিবিষ্ণুপুর গ্রামের বাসিন্দা বর্ষিয়ান এ রাজনীতিবিদের মরদেহ দেশে ফেরত আনার জন্য প্রক্রিয়া চলছে বলে জানায় তার পরিবারের সদস্যরা। মরদেহ দেশে আসার পর জানাজার তারিখ ও সময় নির্ধারন করা হবে জানান তার ছেলে মো: রিপন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *