বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

শিরোনামঃ
স্ত্রী কবরে, স্বামী কারাগারে: শরণখোলায় গৃহবধূর মৃত্যুকে ঘিরে আত্মহত্যা প্ররোচনার মামলা চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল নির্বাহী প্রকৌশলীর নির্দেশ উপেক্ষিত চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান স্কুলের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ। সরকারি হসপিটালে চিকিৎসা না দিয়ে প্রাইভেট চিকিৎসা দেয়া নিয়ে জনগণের প্রশ্ন? ওয়ান চাইল্ড ওয়ান ট্রি বৃক্ষরোপন ২০২৬ ইং আমাদের প্রত্যয়, শিশুশ্রম আর নয়’! শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক: রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর। ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ।

ঠাকুরগাঁওয়ে আধুনিক সদর হাসপাতালে নবজাতক শিশুকে রেখে পালিয়ে গেলেন তরুণী

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,, নবজাতক শিশুকে হাসপাতালে রেখে পালিয়ে গেলেন তরুণী বাচ্চাটি এখন শিশু ওয়ার্ডে হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রয়েছে ।

ঠাকুরগাঁও ২৫০ শয্য বিশিষ্ট হাসপাতালের শিশু ওয়ার্ডে নবজাতক শিশুকে রেখে পালিয়ে গেছেন এক তরুণী। নবজাতক শিশুটিকে ভর্তির ২ ঘণ্টা পর ঐ তরুণী হাসপাতাল থেকে চলে যান। এরপর তিনি আর ফিরে আসেননি। সোমবার (১ জুলাই) সকাল ৮টার দিকে নবজাতক শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির কাগজে ঠিকানা উল্লেখ করা পঞ্চগড় জেলার বোদা উপজেলার ময়দানদিঘী।

 

অভিভাবকের নাম লেখা হয়েছে জয় নামে এবং নবজাতকের নামের স্থলে লেখা বেবি। ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল ইসলাম চয়ন বলেন, ১ জুলাই সোমবার সকালে হাসপাতালের শিশু ওয়ার্ডের সদ্য ভূমিষ্ঠ মেয়ে বাচ্চাকে কে বা কারা রেখে পালিয়ে গেছেন। এরপর ২ জুলাই মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত নবজাতকের পরিবারের সন্ধান মেলেনি। তার খোঁজ নিতেও কেউ আসেননি।

 

বাচ্চাটি এখন শিশু ওয়ার্ডে হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রয়েছে, সে সুস্থ আছে। নবজাতক শিশুকেকে হাসপাতালে রেখে গেলেন মা-বাবা নিজের সন্তান আইসিইউতে রেখে অন্যের নবজাতক চুরি শিশু ওয়ার্ডে দায়িত্বরত এক নার্স বলেন, সকাল ৮টায় এক তরুণী শিশুটিকে নিয়ে হাসপাতালে আসেন। সকাল দশটা থেকে ঐ তরুণীকে বাচ্চাটির পাশে আর দেখা যায়নি। ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, বাচ্চাটিকে কে বা কারা হাসপাতালে রেখে চলে গেছেন।

পরবর্তী সময়ে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের খবর দেয়। ঠাকুরগাঁও শিশু পরিবারকে বিষয়টি জানিয়েছি। এ মুহূর্তে বাচ্চাটির একজন অভিভাবক দরকার। তাই আমরা বাচ্চাটিকে কারও কাছে দিতে চাই। এরই মধ্যে কয়েকজন কাগজ সহ আবেদন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *