বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২২ অপরাহ্ন

শিরোনামঃ
স্ত্রী কবরে, স্বামী কারাগারে: শরণখোলায় গৃহবধূর মৃত্যুকে ঘিরে আত্মহত্যা প্ররোচনার মামলা চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল নির্বাহী প্রকৌশলীর নির্দেশ উপেক্ষিত চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান স্কুলের ডিম খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ। সরকারি হসপিটালে চিকিৎসা না দিয়ে প্রাইভেট চিকিৎসা দেয়া নিয়ে জনগণের প্রশ্ন? ওয়ান চাইল্ড ওয়ান ট্রি বৃক্ষরোপন ২০২৬ ইং আমাদের প্রত্যয়, শিশুশ্রম আর নয়’! শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক: রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর। ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ।

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে কুলিক নদীতে গোসল করতে গিয়ে শিক্ষার্থী নিখোঁজ , পরে ৫ ঘন্টা পর সঞ্জয় লাশ উদ্ধার করা হয়

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন কুলিক নদীতে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে ঐ বিদ্যালয়ের নবম শ্রেণির ১ জন শিক্ষার্থী পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন। বুধবার (৩ জুলাই) বিকাল সাড়ে ৩টার দিকে রানীশংকৈল উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা শেষে বিদ্যালয় সংলগ্ন কুলিক নদীতে গোসল করতে গিয়ে তিনি নিখোঁজ হয় ।

নিখোঁজ শিক্ষার্থী রানীশংকৈল উপজেলার পৌর শহরের ২ নং –ওয়ার্ড ডাবতলী এলাকার অমল মহন্ত সাহার ছেলে সঞ্জয় মহন্ত সাহা (১৫) নিখোঁজ সঞ্জয় মহন্ত সাহার বন্ধুরা জানান, বিকেল সাড়ে ৩ টার দিকে পরিক্ষা শেষে পাইলট ব্রিজ দিয়ে বাড়ি ফিরছিল তারা এ সময় হঠাৎ তার ১ বন্ধুকে নদীতে গোসল করতে দেখে সঞ্জয় মহন্ত সাহা ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দেয়।

পরে তার বন্ধুরা তাকে দেখতে না পেয়ে তারা খোঁজাখুঁজি করে। না পেয়ে সঞ্জয় মহন্ত সাহার বাড়িতে খবর দেয়। পরবর্তিতে রানীশংকৈল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা কুলিক নদীর সম্ভাব্য সকল স্থানে খুঁজেও সঞ্জয় মহন্ত সাহার হদিস পাননি। রানীশংকৈল ফায়ার স্টেশনের স্টেশন অফিসার নাসিম ইকবাল জানান, খবর পেয়ে সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুজি করেছেন। রংপুর ডুবুরি টিমকে খবর দেয়া হয়েছে। তারা পৌঁছালে পূর্ণাঙ্গ উদ্ধার কাজ পরিচালনা করা হবে। পরে ৫ ঘন্টা পর সঞ্জয় মহন্ত সাহার লাশ উদ্ধার করা হয় ।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *