বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

থানায় মামলা আসামী আটক-চন্দনাইশ প্রেস ক্লাবের মানববন্ধন 

চন্দনাইশে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক মাঈনুদ্দিন ও তার ভাই

 

এস.এম.জাকির,

চন্দনাইশ,(চট্টগ্রাম)

 

উপজেলার সাতবাড়িয়া মোহাম্মদ খালী এলাকায় সন্ত্রাসী হামলায় সাংবাদিক মাঈনুদ্দিন ও তার বড় ভাই প্রবাসী আবু ছৈয়দ গুরুতর আহত হয়। এ ব্যাপারে আবু ছৈয়দের স্ত্রী লুৎফুন্নিছা বাদী হয়ে চন্দনাইশ থানা মামলা দায়ের করেন। মামলা দায়েরের ২ ঘন্টার মধ্যে পুলিশ আসামীকে আটক করে। চন্দনাইশ প্রেস ক্লাব মানববন্ধন করে আসামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

গতকাল ১৪ জুন সকালে সীমানা বিরোধকে কেন্দ্র করে সাংবাদিক মাঈনুদ্দিনকে পাশ্ববতর্ী আবদুস শুক্কুর কিরিচ দিয়ে হত্যার উদ্দেশ্যে কোপ দেয়। তাকে বাঁচাতে আসা তার ভাই বিদেশ ফেরত আবু ছৈয়দকেও হত্যার উদ্দেশ্যে কোপ দিয়ে গুরুতর রক্তাক্ত কাটা জখম করে। তাদেরকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে প্রেরণ করেন। এ ব্যাপারে আবু ছৈয়দের স্ত্রী লুৎফুন্নিছা বাদী হয়ে আবদুস শুক্কুরকে আসামী করে চন্দনাইশ থানায় মামলা দায়ের করেন। মামলা রুজু করে ঘটনাস্থলে গিয়ে পুলিশ কিছু আলামত উদ্ধার করেন এবং আসামীকে দুপুরে তার বাড়ি থেকে আটক করা হয় বলে জানিয়েছেন থানা অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলাম। এইদিকে সাংবাদিক মাঈনুদ্দীনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চন্দনাইশ প্রেস ক্লাব গতকাল শুক্রবার বিকেলে দোহাজারী সদরে মানববন্ধনের আয়োজন করেন। প্রেস ক্লাবের সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন দোহাজারী প্রেস ক্লাবের সভাপতি নাছির উদ্দীন বাবলু, চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. এরশাদ, সামাজিক ব্যক্তিত্ব শফিকুল ইসলাম রাহি, সাংবাদিক যথাক্রমে

আজগর আলী সেলিম, এম.এ হামিদ, আবু তালেব আনছারী, শাহনুর দস্তগীর, শহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, এস.এম রাশেদ,এস.এম. জাকির, আরফাত হোসেন, আয়ুব মিয়াজী, জাবের বিন রহমান আরজু, মুনতাছির মামুন, হকার নুরুল আমিন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *