রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

শিরোনামঃ
দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসিম উদ্দীন আহমেদ এমপি আব্দুল আজিজ মাধ্যমিক বিদ্যালয়ে বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত চকরিয়ার জীবন বলি চ্যাম্পিয়ন চন্দনাইশ বরকলে শতবর্ষের বিশ্ব পুকুরের বলি খেলায় কানায় কানায় পরিপূর্ণ মাঠ নারী সাংবাদিককে হেনস্তার আলোচিত ঘটনায় রাজউকের ইমারত পরিদর্শক গ্রেপ্তার। রাজধানীর ইস্টার্ণ হাউজিং ২য় পর্বে উচ্ছেদ অভিযানে স্বজনপ্রীতির অভিযোগ: কিছু ভবনে ব্যবস্থা, কিছুতে রহস্যজনক নীরবতা দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা রাজশাহীকে নতুন করে সাজাতে চাই: রাসিক প্রশাসক সুন্দরবনে ‘আগে চাঁদা, পরে মধু’, দস্যুদের দাপটে বিপাকে মৌয়ালরা রাজধানীর মিরপুর-১ এর দারুসসালাম রোড এলাকায় নকশা লঙ্ঘন করে ১০ তলা ভবন নির্মাণ চিফ অব ফ্লাইট সেফটি পদে বিতর্কিত নিয়োগ: ক্যাপ্টেন আহমেদ ইমরানকে ঘিরে অনিয়ম, হয়রানি ও নিরাপত্তা ঝুঁকির গুরুতর অভিযোগ

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসিম উদ্দীন আহমেদ এমপি

 

এস.এম.জাকির,
চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি:

চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসিম উদ্দীন আহমেদ বলেছেন, বিএনপি সরকার মানবিক ও জনগণের সরকার। আমরা মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমানের টিমের সদস্য হিসেবে কাজ করে যাচ্ছি। চট্টগ্রাম-১৪ আসনকে আধুনিকায়নের মাধ্যমে সুশাসন কায়েম করায় আমাদের কাজ। এলাকাভিত্তিক ৩২ জনের কমিটি গঠন করে এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। এলাকার উন্নয়নের জন্য প্রয়োজনে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় গিয়ে মৌলিক চাহিদা পূরণে কাজ করতে হবে। দোহাজারী চৌকিদার ফাঁড়ি ব্রিজ নির্মাণের জন্য ডিও লেটার দিয়ে মন্ত্রীর নিকট প্রেরণ করা হয়েছে। এ ব্রিজটি নির্মাণে দেড়শ থেকে দুই’শ কোটি টাকা প্রয়োজন। একনেকে পাশ হলে ব্রিজের কাজ শুরু হবে। এলাকার উন্নয়নের জন্য ইতিমধ্যে ৫০ কোটি টাকার প্রকল্প দেয়া হয়েছে। যেদিকে হাত দিই নাই আর নাই। আগামী সংসদ অধিবেশনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ৬ লাইনে উন্নীত করার জন্য বক্তব্য রাখবেন বলে জানান তিনি। সাতকানিয়ার ৬ ইউনিয়নে আরো ১টি হাসপাতাল নির্মাণ ও আলাদা থানা করার পরিকল্পনা রয়েছে বলে জানান। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি মোতাবেক মাদককে জিরো টলারেন্সে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নেই। বিগত সময়ে যারা মামলার স্বীকার হয়েছেন তাদেরকে পুলিশ হয়রানি করবে না এবং মামলা গুলো প্রত্যাহার প্রক্রিয়াধীন রয়েছে। গতকাল ১৮ এপ্রিল চন্দনাইশ দোহাজারী নাগরিক কমিটির অভিষেক ও চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দিন আহমেদের সংবর্ধনা অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সংগঠনের সভাপতি মো. আলী আকবর’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. সরোজ সিংহ হাজারী, গণফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সুকান্ত ভট্টচার্য্য, বিএনপি নেতা এম.এ হাশেম রাজু। সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী জসিম উদ্দিন জনির সঞ্চালনায় আলোচনায় অংশ নেন- এস.এম আবু জাকের, আলী আজম খাঁন, আবদুল নবী খাঁন, সামশুল আলম সওদাগর, সাবেক মেয়র লোকমান হাকিম, জয়নুল আবেদীন, প্রধান শিক্ষক বিষ্ণুযশা চক্রবর্তী, বাহাদুর হোসেন, বোরহান উদ্দীন রব্বানী, সমীরণ দেবনাথ, উদয়ন মীত্র বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠানে দোহাজারীর হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে দল-মত, ধর্ম-বর্ণ, নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহবান জানান। দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল আলোচনা সভা, ইতিহাস ঐতিহ্য তুলে প্রমাণ্য চিত্র প্রদর্শনী, দেশীয় সংস্কৃতির আলোকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আগামী দিনে দোহাজারী পৌরসভাকে আধুনিক পৌরসভায় রুপান্তরিত করতে উন্নয়নমূলক পরিকল্পনা তুলে ধরা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *