বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
এ এইচ মোবারক
নিজস্ব প্রতিবেদক
গত রবিবার ভোর ৫ টায় রাজধানীর একটি হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী আর্দশ বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক, আবদুল্লাহ ওয়াজেদ সাহেবের সহধর্মিণী সেলিনা বেগমে ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহ ওয়া ইন্নালইলাহি রাজিউন)।
জাতীয়তাবাদী আর্দশ বাস্তবায়ন পরিষদ আহ্বায়ক সাবেক দৈনিক দেশে প্রত্রিকার জিএম ও দৈনিক ইত্তেফাক প্রত্রিকার চিফ এডিটর আব্দুল্লাহ ওয়াজেদ সাহেবের সহধর্মিণী সেলিনা বেগমের গত ৭ এপ্রিল ২০২৪ ইং রবিবার ভোর ৫ টা রাজধানীর মিরপুরে টেকনিক্যাল মোড়, অধ্যাপক আবুল কাসেম সড়কে অবস্থিত ইব্রাহিম জেনারেল হাসপাতাল (বারডেম) এ দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় আইসিইউ তে থাকা কালিন ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহ ওয়া ইন্নালইলাহি রাজিউন) মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৩ বছর। এবং তিনি দুই ছেল, এক মেয়ে অসংখ্য গুণগ্রহী রেখে যান
মরহুমা একজন সাধারণ গৃহিণী হলেও সামাজিক কর্মকান্ড ও সমাজ সেবী হিসাবে সুপরিচিত ছিলেন।
এদিকে মরহুমার নামাজে জানাজা মিরপুরের পল্লবীতে ৬ নং সেকশন, সি- ব্লকের মসজিদ- ই- বায়তুল ফালাহ্ মসজিদে বাদ জোহরা নামাজের পর অনুষ্ঠিত হয়। এ দিকে জানাজার পর দাফন জন্য মরহুমাকে গ্রামের বাড়ী মাগুরার শহরে পারিবারিক কবর স্থানের উদ্দেশ্য নিয়ে যাওয়া হয় ।