শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

শিরোনামঃ
চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ। চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল। চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন। চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ। বাগেরহাট পিটিআইতে শিক্ষকদের প্রতীকী প্রতিবাদ সভা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সরোয়ার হোসেনের ওপর হামলার অভিযোগ চন্দনাইশ দোহাজারী সরকার পাড়া সড়কের বেহাল দশা। সাতক্ষীরা কালীগঞ্জে তাঁতীদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মোরেলগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে মোরেলগঞ্জ পৌর শ্রমিক দলের জটিকা মিছিল

বাগেরহাট পিটিআইতে শিক্ষকদের প্রতীকী প্রতিবাদ সভা

 

বাগেরহাট প্রতিনিধি 

বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার ২৬৩ নং পশ্চিম সরালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সরোয়ার হোসেনের ওপর হামলার প্রতিবাদে বাগেরহাট পিটিআইয়ের শহীদ মিনারের পাদদেশে শিক্ষকদের এক প্রতীকী প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে একজন শিক্ষকের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং উদ্বেগজনক। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও বাগেরহাট জেলা কমিটির সভাপতি মোঃ এনামুল হক শামীম। তিনি বলেন, “শিক্ষকদের ওপর হামলার মতো ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।”

এ সময় উপস্থিত প্রধান শিক্ষকবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, শিক্ষকদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন। অন্যথায় শিক্ষক সমাজের সম্মান ক্ষুণ্ন হবে এবং শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হবে।

প্রতিবাদ সভা থেকে আহত শিক্ষক মোঃ সরোয়ার হোসেনের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *