বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ভোগান্তিতে পৌরবাসী চন্দনাইশ পৌরসভার অধিকাংশ সড়ক সংস্কারবিহীন অবস্থায় দোহাজারী পৌরসভার হাফছড়ি খালের ওপর কাঠের সেতুর উদ্বোধন চট্টগ্রাম দোহাজারীতে বিষাক্ত উপাদান দিয়ে আইসক্রিম তৈরির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা সহ মালামাল জব্দ। শরণখোলায় সোনালী ব্যাংকের গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক খাদেম নিয়ামুন নাসির আলাপ এর রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছন – আসাদুজ্জামান আসাদ তালুকদার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক সংস্কারে বিএনপি নেতা – জাহাঙ্গীর আল আজাদ ফরাজী তৃণমূলে খেলাধুলার প্রসারে তারেক রহমানের উদ্যোগ প্রশংসনীয়: শহিদুজ্জামান কাকন স্ত্রী কবরে, স্বামী কারাগারে: শরণখোলায় গৃহবধূর মৃত্যুকে ঘিরে আত্মহত্যা প্ররোচনার মামলা চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল নির্বাহী প্রকৌশলীর নির্দেশ উপেক্ষিত চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান

ভোগান্তিতে পৌরবাসী চন্দনাইশ পৌরসভার অধিকাংশ সড়ক সংস্কারবিহীন অবস্থায়

 

এস.এম.জাকির,
চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি:

চট্টগ্রাম চন্দনাইশ পৌরসভার বিভিন্ন সড়কের মাঝখানে পানি সঞ্চালনের লাইন স্থাপন করার পর থেকে কয়েক বছর ধরে সড়ক সংস্কার না করার কারনে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাচল করা দুঃসার্ধ্য হয়ে পড়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গাছবাড়িয়া বটতল থেকে খানহাট পর্যন্ত গাছবাড়িয়া সাব-রেজিস্ট্রার অফিসের সামনে, হারলা নয়াহাট থেকে দক্ষিণ জোয়ারা বড়পাড়া, হারলা বড়পুকুর পাড় থেকে সাতভাইয়ের পাড়া ব্রিজ, নয়া হাটের পশ্চিম পাশের সড়কসহ এ সকল সড়কগুলোর মাঝখানে চন্দনাইশ পৌরসভার পানি চলাচলের সঞ্চালন লাইন চালানো হয়। দীর্ঘ ২ বছরের অধিক সময় ধরে পানি সঞ্চালন লাইনের দুইপাশে সড়কে মাটি থাকায় সামান্য বৃষ্টি হলে যানবাহন চলাচল করতে পারে না। সড়ক দিয়ে কোনো রকমের একটি ৩ চাকার গাড়ি চলাচল করতে পারে।বর্ষা মৌসমে সাধারণ মানুষ কাদার কারণে সড়কের পাশদিয়ে চলাচল করতে না পেরে ভোগান্তিতে পড়তে হয়।সামান্য বৃষ্টি হলেই পানি জমে সড়কের মাটি কাদায় পরিণত হয়।এ সকল সড়ক দিয়ে পৌরসভার নাগরিকরা হাট-বাজার, উপজেলা সদর, থানা,স্বাস্থ্য কমপ্লেক্স, স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরাসহ বিভিন্ন পেশার অসংখ্য মানুষ চলাচল করে থাকে।চন্দনাইশ পৌরসভার এ সকল সড়কে মাঝখানে নালা কাজ সম্পন্ন করলেও নালার দু’পাশে রাস্তার কাজ এখনো সম্পন্ন হয়নি।সড়ক কেটে মাঝখান দিয়ে পৌরসভা কর্তৃপক্ষ নালা করার কারণে সড়কের পানি যথাযথভাবে চলাচল করতে পারছে না।গাছবাড়িয়া বটতল থেকে সাব-রেজিস্ট্রার অফিস হয়ে খাঁনহাট সড়কটিতে বৃষ্টি হলে হাটু পরিমাণ পানি জমে থাকে।সড়কের উভয় পাশের পানি সড়কের উপর এসে জমা হয়।সড়কের নিচে পানি চলাচলের নালাটির শেষাংশে মিষ্টিমুখ দোকানের সামনে গিয়ে শেষ হওয়ার পর পানি সঞ্চালনের আর কোন ব্যবস্থা রাখা হয়নি। ফলে সড়কে পানি জমে থাকার পাশাপাশি পার্শবর্তী ২টি শিক্ষা প্রতিষ্ঠান গাছবাড়িয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও মমতাজ বেগম স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে সামান্য বৃষ্টি হলে পানি প্রবেশ করে নিচ তলার শ্রেণি কার্যক্রম বন্ধ হয়ে পড়ে।তাছাড়া সড়কে হাঁটু পরিমাণ পানি জমে থাকার কারণে সড়ক দিয়ে চলাচলে চরম ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের।সংস্কারের অভাবে নালার দু’পাশে রাস্তায় সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত।অল্প বৃষ্টি হলেই এসব গর্ত পানিতে ভরে থাকে সিএনজি চালিত অটোরিক্সা,ভ্যান গাড়ি পর্যন্ত চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *