শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

শিরোনামঃ
মোড়েলগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় সাবেক আহ্বায়ক আবু সালেহ খান বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন – শহিদুল ইসলাম সোহাগ ক্যাম্প ন্যু-তে মহাকাব্যিক সমীকরণ: চিরশত্রুকে হারিয়েই কি শিরোপার রাজতিলক পরবে বার্সেলোনা? মা- এক অক্ষরের অনন্ত আশ্রয় একটি দেওয়াল, একটি সিদ্বান্ত স্বপ্ন ভেঙে দিলো শতাধিক পরিবারের। শরণখোলায় ভিজিএফ চাল বিতরণে অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন কার্ড ধারী জেলেরা। রাজশাহীতে ১০০০ পিচ ইয়াবা সহ যুবক গ্রেফতার আন্তর্জাতিক মে দিবসে মোরেলগঞ্জে শ্রমিক দলের উদ্যোগে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা মিরপুর রিয়েল এস্টেট ফোরামের পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের সকল সংসদ সদস্যকে অভিনন্দন।

মাগুরার ঐতিহ্যবাহী আমতৈল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  1. মোঃ সাইফুল্লাহ

 

; মাগুরা ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আমতৈল মাধ্যমিক ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শান্তিপূর্নভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ অনুষ্ঠানে ৪৩টি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মাকসুদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা পিপিএম (বার), বিশিষ্ট সমাজসেবক খন্দকার মাশরুর রেজা কুটিল , জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলমগীর কবির, উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ, শ্রীপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃতাসমীম আলম,সব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম, সব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, বিশিষ্ট শিল্পপতি মোঃ রফিকুল ইসলাম, আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি মোঃ মুজিবুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন শিক্ষক মোল্লা মতিয়ার রহমানসহ আরো অনেকে।

অনুষ্ঠানের সার্বিক পরিচালক আমতৈল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লাl ফয়জুর রহমান লাভু জানান, দিনব্যাপী অত্যন্ত মনোমুগ্ধকর ও শান্তিপূর্ন পরিবেশে আমাদের বিদ্যালয়ের ৩৮২ জন ছাত্র-ছাত্রী প্রতিযোগিতা মূলক ৪৩টি ইভেন্টে অংশ গ্রহন করে জেলার প্রত্যান্ত অঞ্চল থেকে আগত বিভিন্ন শেনী পেশার হাজার হাজার দর্শকদের মন মাতিয়ে রাখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *