শুক্রবার, ১৫ মে ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

শিরোনামঃ
মোড়েলগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় সাবেক আহ্বায়ক আবু সালেহ খান বাগেরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন – শহিদুল ইসলাম সোহাগ ক্যাম্প ন্যু-তে মহাকাব্যিক সমীকরণ: চিরশত্রুকে হারিয়েই কি শিরোপার রাজতিলক পরবে বার্সেলোনা? মা- এক অক্ষরের অনন্ত আশ্রয় একটি দেওয়াল, একটি সিদ্বান্ত স্বপ্ন ভেঙে দিলো শতাধিক পরিবারের। শরণখোলায় ভিজিএফ চাল বিতরণে অনিয়মের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন কার্ড ধারী জেলেরা। রাজশাহীতে ১০০০ পিচ ইয়াবা সহ যুবক গ্রেফতার আন্তর্জাতিক মে দিবসে মোরেলগঞ্জে শ্রমিক দলের উদ্যোগে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা মিরপুর রিয়েল এস্টেট ফোরামের পক্ষ থেকে সংরক্ষিত নারী আসনের সকল সংসদ সদস্যকে অভিনন্দন।

মোরেলগঞ্জ থানার ওসির অপসারণ দাবিতে মানববন্ধন

 

মোরেলগন্জ উপজেলা প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতলুবর রহমানের অপসারণের দাবিতে মোরেলগঞ্জে মানববন্ধন ও মিছিল হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা ১০টার দিকে সর্বস্তরের শান্তিকামি জনতার ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন অর্ধশত নারী অংশ গ্রহন করেন। তারা প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে মিছিলসহকারে উপজেলা পরিষদ চত্বরে যায়।

মিছিলকারিরা ওসি মতলুবর রহমানকে ‘আওয়ামী লীগের দালাল, দুর্ণীতিবাজ’ আখ্যা দিয়ে অপসারণের দাবিতে ঝাড়– উচিয়ে মিছিল দেয়। তারা ওসির বিরুদ্ধে বিভিন্ন ধরণের শ্লোগান দিলেও নির্দিষ্টভাবে বা প্রমানসহকারে কোন অভিযোগ উল্লেখ করতে পারেনি। ঘটনার পর থেকে এর কারন জানার জন্য পুলিশের কর্মকর্তারা অনুসন্ধান শুরু করেছেন।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, ঘটনা শুনেছি। তদন্ত করে দেখা হচ্ছে। তবে, এখন পর্যন্ত কেউ মোরেলগঞ্জ থানার ওসির বিরুদ্ধে কোন অভিযোগ দায়ের করেনি।
স্থানীয়ভাবে জানা গেছে, গত ২৩ নভেম্বর থানায় আওয়ামী লীগের সাবেক এমপি, মেয়র, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্নস্তরের ৯৮ জন নেতাকর্মীর নামে নাশকতার অভিযোগে মামলা দায়ের হয়। ওই মামলায় পৌর বিএনপির সভাপতিসহ কয়েকজন নেতাকে না জানিয়ে স্বাক্ষী করা হয়েছে।

এ ঘটনা থেকেই ওসির বিরুদ্ধে ক্ষোভের বহি:প্রকাশের উৎপত্তি। বিষয়টি নিয়ে বিএনপির মধ্যেও ব্যাপক বিতর্ক ও টানাপোড়েন চলছে। এ ঘটনার ঝাল মেটাতে এবং কারো কারো সাথে পূর্বের কোন মতবিরোধের কারনে ওসির বিরুদ্ধে মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *