মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

মোরেলগঞ্জ প্রেমের সম্পর্কে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

 

এস কে শফিকুল

মোরেলগন্জ উপজেলা প্রতিনিধি:  বাগেরহাটের মোরেলগঞ্জে এক মাদ্রাসা ছাত্রীকে প্রেমের সম্পর্কে জড়িয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভূক্তভোগীর পরিবারের দিনমজুর পিতা আ: ছালাম ফরাজী (৮ এপ্রিল) মঙ্গলবার বাদী হয়ে মো: তাওহিদুল ইসলামকে আসামি করে মোরেলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়ানের পিসি বারইখালী গ্রামের দিনমজুর পিতা ছালাম ফরাজী মাদ্রাসা পড়ুয়া ১০ম শ্রেণির ছাত্রী (১৬) কে একই গ্রামের সামসুর রহমান হাওলাদারের ছেলে মো: তাওহিদুল ইসলাম এর সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সর্ম্পকের সূত্র ধরে গত ১ ফেব্রুয়ারী রাত্র সাড়ে ৮টার দিকে ওই ছাত্রীর বসতবাড়িতে গিয়ে পিতা মাতার অনুপস্থিতে পানি খাওয়ার কথা বলে দরজা খুলতে বলে প্রেমিক তাওহিদুল ইসলাম। ছাত্রী ঘরের দরজা খুলে দিলে ভিতরে ঢুকে নিশ্চিত হয় যে, বাড়িতে অন্য কোন লোকজন নেই। সেই সুযোগে ওই ছাত্রীর মুখ চেপে ধরে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে এবং ভয়ভীতি দেখিয়ে এক পর্যায়ে বিবাহের প্রতিশ্রুতি দিয়ে চলে যায়। পরবর্তীতে তার পিতা মাতা বাড়িতে আসলে ধর্ষণের ঘটনাটি খুলে বলেন।

এ ঘটনার পরে মেয়ের পিতা আব্দুল ছালাম ফরাজী ছেলের পিতা মাতা ও নিকটতম আত্মীয় স্বজনদের জানালে তারা এলাকায় কাউকে জানাতে নিষেধ করেন। কিছুদিন পরে ওই ছেলে এলাকা থেকে অন্যত্র চলে যায়। উপায়ান্ত না পেয়ে মেয়ের বৃদ্ধ পিতা মঙ্গলবার বাদী হয়ে মো: তাওহিদুল ইসলামকে আসামী করে মোরেলগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ শেখ রাজিব আল রশিদ বলেন, বিবাহের আশ্বাসে মাদ্রাসার ছাত্রীর সাথে দৈহিক সম্পর্কের একটি অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *