বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

লালমনিরহাটের কালীগন্জ সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশী ১জন নিহত ও আহত- ২

 

লাভলু শেখ লালমনিরহাট

লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশী নাগরিক ১জন নিহত ও ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা গেছে,
লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি এর বুড়িরহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ৩০ মার্চ ২০২৪ ইং তারিখ শনিবার রাত ১ টা নাগাদ সীমান্ত পিলার ৯১৩/৪ এস এর নিকট বেলতলা নামক স্থান হতে ১০০ গজ ভারতের অভ্যন্তরে ১৫/২০ জন বাংলাদেশী নাগরিক (গরু চোরাকারবারী) চোরাচালানের উদ্দেশ্যে প্রবেশ করলে ৭৫/চিত্রাকোট বিএসএফ ক্যাম্পের টহল দল কর্তৃক ২/৩ গুলি ছুড়লে বাংলাদেশী নাগরিক (গরু চোরাকারবারী) শ্রী মুরুলি চন্দ্র (৪২) ও মোঃ মিজানুর রহমান (৩২) ও মোঃ লিটন মিয়া (৪২) গুলি বিদ্ধ হয়ে আহত হন এর মধ্যে শ্রীমুরুলি চন্দ্র নিহত হয়েছে। নিহত শ্রী মুরুলি চন্দ্র লালমনিরহাটের কালীগন্জ উপজেলার উওর বালা পাড়া গ্রামের সুশীল চন্দ্রের ছেলে। পিঠে গুলিবিদ্ধ হয়ে আহতরা হলোঃ- লালমনিরহাটের কালীগন্জ উপজেলার চন্দ্রপুর গ্রামের মোঃ আজিমুল ইসলামের ছেলে মোঃ মিজানুর রহমান ও একই এলাকার মোঃ নুর ইসলামের ছেলে মোঃ লিটন মিয়া ।
এর আগে গত মঙ্গলবার (২৫ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী সীমান্তের মেইন পিলার ৯২৩ নম্বর পিলার এলাকায় বিএসএফের গুলিতে গুরুতর আহত লিটন মিয়া(২০) নামে একজন বাংলাদেশি যুবক ভারতের কুচবিহার এমজেএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৬ মার্চ মঙ্গলবার রাত ১০টার দিকে মারা যান। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই ভারতীয় গোহাটি ফ্রন্টিয়ারের কোচবিহার জেলার গোপালপুর বিএসএফ সেক্টরের গোপালপুর-৭৫ ব্যাটালিয়নের সদস্যের গুলিতে আবারও একজন বাংলাদেশি নিহত ও ২জন গুরুতর আহত হলো।

শনিবার(৩০ মার্চ) লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল মোফাজ্জল হোসেন আকন্দ ও কালীগঞ্জ থানার ওসি মোঃ ইমতিয়াহ কবীর এসব তথ্য নিশ্চিত করেছেন।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ন ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার (৩০ মার্চ) কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের চন্দ্রপুর(চারখুঁটি) সীমান্তের মেইন পিলার ৯১৩ এর ৪ নম্বর সাবপিলার এলাকা দিয়ে রাত ১টার দিকে ভারতীয় একদল গরু ব্যবসায়ীর সহযোগিতায় বাংলাদেশি ১৫ / ২০ জন ব্যক্তি ভারত থেকে গরু পাচারের চেষ্টা করলে ভারতীয় গোহাটি ফ্রন্টিয়ারের কোচবিহার জেলার গোপালপুর বিএসএফ সেক্টরের গোপালপুর-৭৫ ব্যাটালিয়নের চিত্রাকোট ক্যাম্পের টহল দলের সদস্যরা কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এতে বিএসএফের গুলিতে শ্রী মুরুলী চন্দ্র পিঠে গুলিবিদ্ধ এবং আহত মোঃলিটন মিয়া ও মোঃ মিজানুর রহমান শরীরের বিভিন্ন জায়গায় গুলিবিদ্ধ হন। গরু পাচারকারী দলের অপর সদস্যরা আহতদের উদ্ধার করে গোপনে রংপুরে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে মুরুলি চন্দ্র রংপুরে মৃত্যু হলে মরদেহ নিয়ে ফেরার পথে কাকিনা-মহিপুর সড়কের সিরাজুল মার্কেটের সামনে কালীগঞ্জ থানা পুলিশ মরদেহ হেফাজতে নিয়ে সুরতহাল প্রতিবেদন করে লালমনিরহাট-২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে প্রেরণ করে।
চন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ উপজেলার মধ্যে আমার ইউনিয়নটি ভৌগলিক দিক থেকে দুর্গম ও প্রায় ভারতীয় সীমান্ত দিয়ে ঘেরা। এখানে চোরাকারবারী চক্র খুবই সক্রিয় ও শক্তিশালী। বিষয়টি র‌্যাব ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া নিয়ন্ত্রণ করা খুবই কঠিন।’

লালমনিরহাট -১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল মোঃ মোফাজ্জল হোসেন আকন্দ বলেন, বিএসএফের গুলিতে নিহত ও আহতের ঘটনায় ভারতীয় ৭৫-বিএসএফ ব্যাটালিয়নের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ চলছে। পতাকা বৈঠকের আহবান জানিয়ে বিএসএফকে এ ঘটনায় কড়াপ্রতিবাদপত্র পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সীমান্ত এলাকার কতিপয় জনপ্রতিনিধি ও চোরাকারী চক্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে গুরু পাচারের কাজে জড়াচ্ছে। সীমান্তে চোরাকারবারী বন্ধে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির বিষয়ে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।

কালীগঞ্জ থানার ওসি মোঃ ইমতিয়াজ কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গুরু পাচারকারী সদস্যরা বিএসএফের গুলিতে আহত মুরুলীকে সীমান্ত থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য গোপনে রংপুর নিয়ে যায়। রংপুরে ওই ব্যক্তির মৃত্যু হলে বাড়ী ফেরার পথে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ মরদেহবাহী গাড়ীটি কাকিনা-মহিপুর সড়কের সিরাজুল মার্কেট এলাকা থেকে হেফাজতে নিয়ে সুরতহাল প্রতিবেদন করে ময়না তদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ওই গাড়ীতে থাকা কয়েকজন ব্যক্তি কালীগঞ্জ থানা হেফাজতে রয়েছে।

তিনি আরও বলেন, লিটন মিয়া ও মিজানুর রহমান আহত বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। থানা হেফাজতে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *