মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
মোঃ শাহীন হাওলাদার
“সকলের জন্য স্যানিটেসন”নিশ্চিত হোক উন্নত জীবন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের শরণখোলা উপজেলা প্রশাসন ও বিভিন্ন বেসরকারি সংস্থার উদ্যোগে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)শরণখোলা ফিল্ড অফিস উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করে।এছাড়াও দিবসটি পালন উপলক্ষে ৪ নং সাউথখালী ইউনিয়নের সুন্দরবন উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী এবং স্থানীয় প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণে আলোচনা সভা এবং ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে হাত দোয়ার কলা-কৌশলের উপর শিমুলেশন অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে সিডিডির কর্মকর্তা জন-জ্যোতিষ বাড়ৈ,শহিদুল ইসলাম,মিথুন রায়,সোনিয়া আক্তার ও শামসুন্নাহার উপস্থিত ছিলেন।
,