সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
মোবাইলে ভিডিও দেখে সফটওয়্যার তৈরি: চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার। চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল শোক সংবাদঃ জুলাই ও ৫ আগস্ট গণঅভ্যুত্থানের স্মরণে বাগেরহাট জেলা বিএনপির আলোচনা সভা রাজবাড়ীতে সরকারি স্কুলে তালা কেটে ল্যাপটপ চুরি সীমানা প্রাচীর নেই, নিরাপত্তাহীনতায় চলছে প্রাথমিক বিদ্যালয় নিরাপত্তা বেষ্টনী না থাকায় চুরি ও অসামাজিক কর্মকাণ্ডের ঝুঁকিতে ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। নদীতে ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হলো না শীর্ষ মাদক কারবারি ইলিয়াসের: অস্ত্রসহ গ্রেপ্তারের পর জেলহাজতে নতুন কুঁড়িতে চ্যাম্পিয়ন রংপুর অঞ্চলের স্ট্রাইকার কিসকুর পরিবারের পাশে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়

শরণখোলায় পুলিশের অভিযানে গাজা সহ ৪ জন আটক

 

মোঃ শাহীন হাওলাদার

শরণখোলা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৮০ গ্রাম গাঁজাসহ ৪ মাদকসেবিকে আটক করেছে। ১৭ ফেব্রুয়ারি রাত সাড়ে আটটার দিকে উপজেলার উত্তর কদমতলা ও রাজৈর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের বিরুদ্ধে ১৮ ফেব্রুয়ারি সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বাগেরহাট কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) সুব্রত কুমার সরদার জানান, উপজেলার বিভিন্ন এলাকায় গাঁজা পাচার হচ্ছে এমন গোপন সংবাদে শরণখোলা থানা পুলিশের এসআই মোঃ আলী রেজার নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার উত্তর কদমতলা গ্রামের খালেক মিয়ার ঘের এলাকায় অভিযান চালায় এ সময় ৪২ গ্রাম গাঁজাসহ উত্তর কদমতলা গ্রামের বাসিন্দা সায়েম গাজীর পুত্র সেলিম গাজী(৩৮) ও আবুল কালাম এর পুত্র শহিদুল ইসলাম সোহাগ(৪২) কে আটক করে । এছাড়া পুলিশের এসআই ফতেউর রহমানের নেতৃত্বে পুলিশ একটি দল ওই রাতে উপজেলার রাজৈর এলাকার নাসির শিকদারের বাড়ির সম্মুখের রাস্তা থেকে রাজৈর গ্রামের বাসিন্দা নুরুল হক আকনের পুত্র সোলায়মান আকন(৪০) ও একই এলাকার রশিদ শিকদারের পুত্র নাসির শিকদার(৫০) কে ৩৮ গ্রাম গাজা সহ আটক করে।
নাম প্রকাশ না করার শর্তে এক সমাজসেবক বলেন, বিভিন্ন সময়ে গাঁজা সেবনকারী ও পাচারকারী ধরা পড়লেও গডফাদাররা থেকে যায় অন্তরালে, এদের হদিস পাওয়া যায় না।
এব্যাপারে শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ এইচ,এম কামরুজ্জামান বলেন, গাজা সহ চারজনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বাগেরহাট কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, মাদক কারবারি ও মাদকসেবিদের ধরার জন্য এ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *