মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

শিরোনামঃ
ওয়ান চাইল্ড ওয়ান ট্রি বৃক্ষরোপন ২০২৬ ইং আমাদের প্রত্যয়, শিশুশ্রম আর নয়’! শরণখোলায় পল্লী বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা গ্রাহক: রিডিং ছাড়াই মনগড়া বিলের অভিযোগ মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর। ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ। চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ। চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল। চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন। চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ।

শরণখোলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে দুর্যোগ প্রশমন দিবস পালন

 

মোঃ শাহীন হাওলাদার

“আগামী প্রজন্মকে সক্ষম করি”দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের শরণখোলা উপজেলায় সোমবার সকালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজিত বর্ণ্যঢ্য র‌্যালীটি উপজেলা চত্বর হয়ে পরিষদ এলাকা প্রদক্ষিণ করে।র‌্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সুদীপ্ত কুমার সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ,উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা,সাংবাদিক,সিপিপি কর্মকর্তা,কেয়ার বাংলাদেশের কর্মকর্তা,সিডিডি কর্মকর্তা,জাগরণী চক্র ফাউন্ডেশনের কর্মকর্তাসহ অন্যান্য এনজিওর কর্মকর্তাগণ।এছাড়াও দিবসটি পালন উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) ৪ নং সাউথখালী ইউনিয়নের সাউথখালী গার্লস উচ্চ বিদ্যালয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণে র‌্যালী,আলোচনা সভা এবং ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহ সিডিডির কর্মকর্তা জন-জ্যোতিষ বাড়ৈ,শহিদুল ইসলাম,সোনিয়া আক্তার ও শামসুন্নাহার প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *